নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন তারা।জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন, বাংলাদশে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদির, আরজু রহমান ভূঁইয়া, আদিনাথ বস, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, বন ও পরিবেশ সম্পাদক রানু খন্দকার, মহিলা সম্পাদক মরিয়াম কল্পনা, সদস্য মো. শহীদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত প্রমুখ। মনোনয়নপত্র সংগহের পরে নগরভবনে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর হাতে মনোনয়নপত্র তুলে দেন।


