নাসিক ১১নং ওয়ার্ড কাউন্সিলর পদে রিয়েল’র মনোনয়নপত্র সংগ্রহ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ০৭:৩৪ পিএম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের নির্বাচনে অংশ নিতে ১১নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এ.বি.এম সাইফুল হাসান রিয়েল। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহকারী রিটারিং কর্মকর্তা মোসাঃ মাহাফুজা আক্তারের কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এসময়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে এ.বি.এম সাইফুল হাসান রিয়েল বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আমি সকলের দোয়া ও সমর্থন নিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমি সকলের কাছে দোয়া প্রার্থী। এই ওয়ার্ডের মানুষের পাশে থাকতে চাই। একটি আধুনিক ও ডিজিটাল মডেল ওয়ার্ড নির্মাণে আগামী নির্বাচনে সকলের ভোট কামনা করছি। বিজয়ী হয়ে নাগরিক সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করবো। উল্লেখ্য, করোনার শুরু থেকে রিয়েল জনসেবা মুলক কাজ করে যাচ্ছেন। সাহায্য সহযোগিতা থেকে শুরু করে তার ওয়ার্ডে নিজ খরচে মশক নিধন ও ফ্রিতে করোনা টিকার নিবন্ধন এর কাজ অব্যাহত রেখেছেন। এছাড়া মাস্ক, ত্রাণ, খাদ্য সামগ্রী বিতরণসহ সব সময় এলাকায় গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করে থাকেন এই সমাজ সেবক। অন্যদিকে করোনা টিকার সার্টিফিকেটও ফ্রিতে দিচ্ছেন রিয়েল।


