আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন। এবার নাসিক নির্বাচনে ভোট দিবেন ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ ভোটার। যার মধ্যে ২ লাখ ৫৭ হাজার ৫১৯ জন নারী, ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ জন পুরুষ এবং ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার।
গত ৩০ নভেম্বর নাসিক নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।
মেয়র, ২৭টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর, ৯টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন ১৮৭টি কেন্দ্রে ও ১ হাজার ৩০১টি ভোটকক্ষে ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে ২ লাখ ৫৭ হাজার ৫১৯ জন নারী ও ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ জন পুরুষ এবং ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার।
এদিকে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সেলিনা হায়াৎ আইভী এর আগে টানা দুইবার নাসিক মেয়র নির্বাচিত হয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর বিএনপির সহ সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক এটিএম কামাল। এছাড়া নাসিক নির্বাচনে অংশগ্রহণ করবেন ইসলামী আন্দোলন হাত পাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ।


