Logo
Logo
×

নগর জুড়ে

মেয়র আইভীর এখন জয়কাল চলছে

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ০৬:২৫ পিএম

মেয়র আইভীর এখন জয়কাল চলছে
Swapno

# ছোট ছোট বিজয়ের মাধ্যমে তিনি চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে চলেছেন

গত ৩ ডিসেস্বর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে ডা. সেলিনা হায়াৎ আইভীকে আবারো আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রদান করেছেন। আগামী ১৬ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।


আওয়ামী লীগের নেতাকর্মী, সূধী ও রাজনৈতিক মহলের মতে, আগামী ১৬ জানুয়ারী চূড়ান্ত বিজয়ের আগে ছোট ছোট ও খণ্ড খণ্ড বিজয়ের মাধ্যমে মূল লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন দৃঢ়চেতা ডা. সেলিনা হায়াৎ আইভী। এক বছর আগে পুরনো প্রতিপক্ষ হেফাজত ও ওলামা পরিষদকে মাঠে নামিয়ে আইভীকে বিতর্কিত করতে চেয়েছিল। কিন্তু যুক্তি ও প্রমাণ উপস্থাপনের মাধ্যমে আইভী এ ষড়যন্ত্র নস্যাৎ করে দেন। পরবর্তীতে কয়েকটি হিন্দু সাম্প্রদায়িক সংগঠনকে একত্রিত করে এবং একাধিক হিন্দু সমাবেশ করে আইভীকে সাম্প্রদায়িক ও দেবোত্তর সম্পত্তি আত্মসাৎকারী হিসেবে চিত্রিত করার চেষ্টা করা হয়।

 

প্রমাণ প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষের চক্রান্তও তিনি নস্যাৎ করে দেন। এরপর আইভীকে দুর্নীতিবাজ হিসেবে চিত্রিত করার চেষ্টা করা হয়। প্রমাণাভাবে সে চেষ্টাও ভেস্তে গেছে। এভাবে ছোট ছোট ও খণ্ড খণ্ড বিজয়ের মাধ্যমেই আইভী মূল বিজয়ের দিকে এগিয়ে চলেছেন। আগামী ১৬ জানুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে এ বিজয়ও মেয়র আইভীর পক্ষেই আসবে বলে  দলীয় নেতাকর্মী এবং সূধী ও রাজিৈতক মহল মনে করেন।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতিমধ্যে দলীয় মনোনয়ন প্রাপ্তি এবং জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের আইভী তথা নৌকার পক্ষে কাজ করার প্রত্যয় প্রকাশের মাধ্যমে এ বিজযের দিকেও আইভী এগিয়ে চলেছেন।


শহরের প্রবীণ রাজনীতিবিদদের মতে, জয়কালে ক্ষয় নেই, মরণকালে ওষুধ নেই। মেয়র আইভীর এখন জয়কাল চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন