কাউন্সিলর পদে অহিদুল ইসলাম ছক্কু’র মনোনয়নপত্র সংগ্রহ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ০৮:৪৯ পিএম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের নির্বাচনে অংশ নিতে ১১নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলহাজ্ব মো. অহিদুল ইসলাম ছক্কু। গতকাল জেলা নির্বাচন অফিস থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহকারী রিটারিং কর্মকর্তা মোসাঃ মাহাফুজা আক্তারের কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এসময়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে আলহাজ্ব মো. অহিদুল ইসলাম ছক্কু বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আমি সকলের দোয়া ও সমর্থন নিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমি সকলের কাছে দোয়া প্রার্থী। এই ওয়ার্ডের মানুষের পাশে থাকতে চাই। একটি আধুনিক ও ডিজিটাল মডেল ওয়ার্ড নির্মাণে আগামী নির্বাচনে সকলের ভোট কামনা করছি। বিজয়ী হয়ে নাগরিক সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করবো ইনশাল্লাহ।
উল্লেখ্য, করোনার শুরু থেকে ছক্কু জনসেবা মুলক কাজ করে যাচ্ছেন। সাহায্য সহযোগিতা থেকে শুরু করে তার ওয়ার্ডে নিজ খরচে ফ্রিতে করোনা টিকার নিবন্ধনসহ মাস্ক, ত্রাণ, খাদ্য সামগ্রী বিতরণসহ অনেক জনসেবা মুলক কাজ অব্যাহত রেখেছেন। এছাড়া বর্তমানে জন্মনিবন্ধন করতে গিয়ে সাধারন মানুষ যে হয়রানির শিকার হচ্ছেন। তিনি তার ওয়ার্ডের ওই সব মানুষের পাশে দাঁড়িয়েছেন। নিজে জন্মনিবন্ধনের এই সমস্যা গুলি দিনরাত কাজ করে সমাধান করে যাচ্ছেন।
ছক্কু আরো বলেন, আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বোচনে ১১নং ওয়ার্ডের সমর্থন নিয়ে মনোনয়নপত্র ক্রয় করেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেনো আপনাদের সেবা করতে পারি। ছক্কু’র মনোনয়ন ক্রয়ে উৎসাহিত তার কর্মী সমর্থকরা এলাকায় আনন্দের জোয়ার বইছে।


