১৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হাবীবজর্ডানের ব্যাপক গণসংযোগ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৪:৫৭ পিএম
গতকাল নাসিক ১৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কাউন্সিলর প্রার্থী আলিফ হাবিব জর্ডান গণসংযোগ করেন।
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলিফ হাবিব জর্ডান নির্বাচনী ব্যাপক গণসংযোগ করেন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় নাসিক ১৪নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া, মহল্লায় ও গলিতে ব্যাপক গণসংযোগ করেন মরহুম সৈয়দ আলী মাষ্টার এর নাতি ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব এর কনিষ্ঠ পুত্র কাউন্সিলর প্রার্থী আলিফ হাবিব জর্ডান।
এ সময় কাউন্সিলর প্রার্থী আলিফ হাবিব জর্ডান অত্র ওয়ার্ডে ভোটার ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন ও ভোট প্রার্থনা করেন। এ সময় কাউন্সিলর প্রার্থী আলিফ হাবিব জর্ডান বলেন, আমাদের পরিবার রাজনীতির সাথে জড়িত থাকলেও আমরা স্থানীয় নির্বাচনে কখনোই আসিনি।
১৪নং ওয়ার্ডের এলাকাবাসী কাউন্সিলর প্রার্থী হওয়ার জন্য আমাকে মনোনীত করেছে, আমার ব্যাক্তিগত কোন ইচ্ছা নয় বরং সামাজিক দ্বায়বদ্ধতা থেকেই আমি নির্বাচনে অংশগ্রহন করছি। আমি নির্বাচিত হলে সব সময় আপনাদের পাশে থাকব ও আপনাদের সেবক করব। আমার পরিবারের মতো আমিও জনগনের পাশে দাড়াতে চাই, যাতে আমি জনগনের সেবা করতে পারি।


