Logo
Logo
×

নগর জুড়ে

এক প্রার্থী আমার জীবনের হুমকি দিচ্ছে কাউন্সিলর প্রার্থী হান্নান

Icon

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৫:০৮ পিএম

এক প্রার্থী আমার জীবনের হুমকি দিচ্ছে কাউন্সিলর প্রার্থী হান্নান

গতকাল বিকেলে নাসিক ১৮নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন কাউন্সিলর প্রার্থী মো. হান্নান মামুন।

Swapno

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ১৮নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন কাউন্সিলর প্রার্থী মো.হান্নান মামুন। বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে নাসিক ১৮নং ওয়ার্ড নলুয়াপাড়া এলাকায় শত শত মহিলা ভোটারদের নিয়ে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন কাউন্সিলর প্রার্থী মো.হান্নান মামুন।

 

এ সময় কাউন্সিলর প্রার্থী মো.হান্নান মামুন বলেন, আমি মৃত্যুকে ভয় পাইনা আমি আমার মৃত্যুকে হাতে নিয়ে ঘুরতাছি। এক প্রার্থী আমার জীবনের হুমকি দিচ্ছে,আমি নাকি মনোনয়নপত্র জমাই দিতে পারব না, আমি অলরেডি মনোনয়নপত্র কিনেছি ও জমাও দেব।অনেকে ভাই আমাকে বলেন ভাই আমি যদি আপনার সাথে মিটিং মিছিলে যাই তাহলে আমার চাকুরী চলে যাবে, আমি চাইনা কাউর চাকুরী আমার জন্য চলে যাক।

 

আপনারা মা বোনরা যদি আমার সাথে থাকেন তাহলে ইনশাল্লাহ আমার জয় হবে। আমি আপনাদের কাছ থেকে কিছু নেব না, আপনারা আমাকে ভোটদেন আমি এলাকার ব্যাপক উন্নয়ন করব এটা আমার ওয়াদা।এই এলাকার জন্য বিদেশীদের কাছ থেকে আমি ব্যাপক উন্নয়নের কাজ আনতে পারব, সরকারী কোন সাহায্য সহযোগিতা লাগবে না। আপনারা আমাকে ভোটদেন আমি সব সময় আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ।

 

তিনি আরও বলেন, আপনারা জানেন এই এলাকায় সামাজিক কোন সংগঠন গড়ে উঠতে দেয়নাই। কারণ বিকেল হলে মুরব্বীরা বসে আলাপ পারবে কে সন্ত্রাস পালে, কে মাদক বিক্রি করে, এই সব আলাপ পারবে বলে এই এলাকার কোন সংগঠন করতে দেয়নাই। তারা রাত হলে মিছিল বের করে, তারা এলাকার মানুষদের বুঝায় তাদের সাথে কত সন্ত্রাসী আছে। আপনারা অপকর্মকারীদের ভয় পাবেন না। আমি আপনাদের সাথে আছি থাকব ইনশাল্লাহ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন