১৩, ১৪, ১৫নং ওয়ার্ডে মনোনয়নপত্র সংগ্রহ করলেন পপি সরকার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৬:২৩ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নারী নেত্রী পপি রানী সরকার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নারী নেত্রী পপি রানী সরকার। তিনি জেলা নারী সংহতি আন্দোলনের সাধারণ সম্পাদক।
বুধবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। মনোনয়নপত্র সংগ্রহ শেষে পপি রানী সরকার বলেন, ‘আজকে নাসিক নির্বাচনে ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলাম।
আমি নারায়ণগঞ্জবাসীর কাছে আশাবাদী এবং দোয়া প্রত্যাশী। আগামী নির্বাচনে যেন আমি জয়ী হতে পারি এবং জয়ী হয়ে আমার কাজগুলো আমি সুন্দরভাবে করতে পারি। সিটি নির্বাচনে জনগণের কাছে আমার প্রথম অঙ্গিকারটি হলো জবাবদিহিতা এবং দ্রুত জনগণকে সেবা দেয়া।
গতবার একই পদে প্রার্থী হয়েছিলেন পপী রানী সরকার। অল্প ভোটের ব্যবধানে ওইবার তিনি পরাজিত হন। এইবার তিনি জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান।


