Logo
Logo
×

নগর জুড়ে

চাষাঢ়া ডাক বাংলো মোড়ে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ০৩:৫০ পিএম

চাষাঢ়া ডাক বাংলো মোড়ে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত
Swapno

 চাষাঢ়ায় জেলা পরিষদের ডাক বাংলোর মোড়ে ট্রাকচাপায় অটোরিকশা আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) বাদ জুমা  এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সোনারগাঁয়ের সম্ভুপুরা ইউনিয়নের আনোয়ারের ছেলে আলতাফ (৪৫) ও তার মেয়ে বেলী (১৬)।


ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ তবে চালক পালিয়ে গেছেন।


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন