Logo
Logo
×

নগর জুড়ে

১৪নং ওয়ার্ড বদলে দিতে চান কাউন্সিলর প্রার্থী দিদার খন্দকার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ০৪:৫৬ পিএম

১৪নং ওয়ার্ড বদলে দিতে চান কাউন্সিলর প্রার্থী দিদার খন্দকার
Swapno

 নাসিক ১৪নং ওয়ার্ড বদলে নেয়ার শপথ নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন মো. দিদার খন্দকার। দীর্ঘদিন এলাকার মানুষ নানাদিক থেকে বঞ্চিত থাকায় তিনি প্রার্থী হয়েছেন। পেশায় একজন ডেভেলপার ব্যবসায়ী তিনি। বিএনপির রাজনীতির সাথেও জড়িত তিনি। তবে দল-মত-নির্বিশেষে সকলের সমর্থন নিয়েই এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি।

 

ইতিমধ্যে এলাকার মানুষকে সাথে নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন তিনি। ইতিমধ্যে মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন দিদার খন্দকার। তার দাবি, ওয়ার্ডের ২৫ হাজার ৩৬৩ জন ভোটারের কাছেই তিনি পরিচিত। তার দৃঢ় বিশ্বাস তাকেই ভোট দিয়ে জয়ী করবে এলাকাবাসী। দিদার খন্দকার বলেন, এই এলাকার মাটি ও মানুষের সাথে আমি মিশে আছি। এখানকার সমস্যাগুলো আমি খুব কাছ থেকে দেখেছি।  

 

১৪নং ওয়ার্ডের গোয়ালপাড়া, উকিলপাড়া, বোয়ালিখাল এলাকার মানুষ সামান্য বৃষ্টি আসলেই জলাবদ্ধতায় ভোগে। এই সমস্যা থেকে তাদের মুক্তি দিতে কেউ এগিয়ে আসেনি।  গত ২০ বছর যাবৎ একই অবস্থা বিরাজ করছে।  এলাকার খালগুলো দখল হয়ে যাওয়ায় এই সমস্যা। আমি নির্বাচিত হলে প্রথমেই খালগুলো উদ্ধার করবো। এছাড়া এতো বড় একটি ওয়ার্ড কিন্তু এখানে কোন খেলার মাঠ নাই।

 

এটি আশ্চর্যের বিষয়। এলাকার ছেলেরা খেলাধুলার সুযোগ না পেয়ে খারাপ আড্ডায় আসক্ত হয়ে পড়ছে। নির্বাচিত হলে একটি খেলার মাঠ করে দেবো। এছাড়া তরুণদের সাথে বইয়ের একটি সম্পর্ক তৈরি করতে এলাকায় একটি লাইব্রেরী তৈরি করবো। এছাড়া আমাদের ওয়ার্ডে ছিনতাই, চুরি, ডাকাতি বেড়ে গেছে। আমার ধারণা এখানকার জনপ্রতিনিধিদের ছত্রছায়াতেই এটি হচ্ছে। না হলে এমনটি হওয়ার কথা নয়। আমি নির্বাচিত হলে এসব বন্ধ করার ব্যবস্থা করবো। এলাকার মানুষের সকল সমস্যাগুলোর কথা বিবেচনায় নিয়ে এলাকার মুরুব্বিদের সাথে পরামর্শ করে প্রার্থী হয়েছি। আশা করি বিজয়ী হবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন