Logo
Logo
×

নগর জুড়ে

২৩নং ওয়ার্ড কাউন্সিলর পদে মোহাম্মদ হান্নানের মনোনয়নপত্র সংগ্রহ

Icon

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ০৫:১২ পিএম

২৩নং ওয়ার্ড কাউন্সিলর পদে মোহাম্মদ হান্নানের মনোনয়নপত্র সংগ্রহ

গতকাল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোহাম্মদ হান্নান।

Swapno

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোহাম্মদ হান্নান। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
 
মনোনয়নপত্র সংগ্রহ করে মোহাম্মদ হান্নান মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং আসন্ন সিটি নির্বাচনের মেয়র পদপ্রার্থী এডভোকেট সাখাওয়াত হোসেন খানের আদালত পাড়ার চেম্বারে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ করে কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হান্নান জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ড মাদকে সয়লাব হয়ে গেছে। জীবন ধ্বংসকারী মাদকে আসক্ত হয়ে আগামী প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই মাদক নির্মূল করে আগামী প্রজন্মকে একটি সুস্থ সুন্দর পরিবেশে উপহার দেওয়ার লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। সেইসাথে যুগের সাথে তাল মিলিয়ে একটি ডিজিটাল ওয়ার্ড গড়ে তুলতে সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর তাঁতী দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ২৩ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক কাজী খোকন, মহানগর তাঁতী দলের যুগ্ম সম্পাদক অহিদুল্লাহ মীর, সফিউদ্দিন মাদবর, লতিফ মিয়া, আমির হোসেন, হাবিবুর রহমান মাদবর, আবু সুফিয়ান, মান্নান মাদবর, শহীদুল্লাহ, দেলোয়ার, লিটন, আব্বাস, দেলোয়ারসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন