সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে এগিয়ে আছেন পপি রানী
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ০৫:১৯ পিএম
আসন্ন নাসিক নির্বাচনে ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে বিজয়ী হতে প্রার্থীরা মাঠে নেমে গেছেন। জনসম্মুক্ষে এসে তারা বেশ জোরেশোরেই তাদের নির্বাচনী এলাকাতে প্রাচার প্রচারনা করছেন। জানা গেছে, এই তিনটি ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা হলেন, শারমিন হাবিব বিন্নী, পপি রাণী সরকার ও দিলারা মাসুদ ময়না। এদিকে এরা সবাই সম্প্রতি জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন।
তবে এই তিন জনের মধ্যে শেষপর্যন্ত কে জয়ী হবেন? গতকাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছি। সাধারণ ভোটারদের দাবি, সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে ১৩, ১৪ ও ১৫ তে সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে তাদের প্রথম পছন্দ পপি রাণী সরকার। তাই অন্যান্য প্রার্থীদের তুলনায় ভোটাররা পপি রানীকেই এগিয়ে রাখছেন।
১৩ নং ওয়ার্ডের মাসদাইর এলাকার বাসীন্দা রাজ্জাক মোল্লা বলেন, ‘আমাদের এখানে যিনি সংরক্ষিত নারী কাউন্সিলর আছেন তিনি ৫ বছরে একবার এখানে আসেন। গত করোনাকালে আমাদের এখানকার সাধারণ মানুষ বিশেষ করে নারীরা অনেক সমস্যায় ছিলো, কিন্তু তখন কাউকে পাশে পাওয়া যায়নি। তাই আসন্ন নির্বাচনে আমরা সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে নতুন কাউকেই বেছে নেবো’।
১৪ নং ওয়ার্ডের দাতা সড়ক এলাকার মনোয়ারা বেগম বলেন, ‘এই লকডাউনে আমরা একটু ত্রাণের জন্য পাগলের মতো দৌড়াইছি। কিন্তু কিচ্ছু পাই নাই, খালি শফিউদ্দিন ভাই একাবার কি জানি দিসিলো। আর নারী কাউন্সিলর ঐ যে বিন্নী আপা, সে খালি তার পরিচিত মানুষের কাছেই ত্রাণ দিছে। অপরিচিত আমরা যারা আছি তাদের কোনো খবরই রাখে নাই। এর বাইরে করোনার ত্রাণ ছাড়াও তার লগে আমাগো মহিলাদের অনেক ফাঁরাক। তাই এবার এমন একজনকে ভোট দিয়া পাশ করামু যে আমাগো সুখে দুঃখে বিপদে আপদে সব সময় পাশে থাকবো।
এদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে নতুন করে কাকে আপনারা পাশে চান? মনোয়ারা বেগম বলেন,‘এলাকার মুরুব্বীরা সবাই বলছেন যে, পপি রাণী সরকারকে ভোট দিতে। আর আমি নিজেও কিছুদিন আগে তার সঙ্গে কথা বলছি। সে ভদ্র এবং ভালো মেয়ে। তাই আমি তাকেই ভোট দিবো। আশাকরি সেই পাশ করবো’।
অন্যদিকে ১৫ নং ওয়ার্ডের বেপারী পাড়া এলাকার শিপুল জানন, গত কয়েক বছরে এখানে তারা বর্তমান নারী কাউন্সিলরকে দেখতে পায়নি। এছাড়া অতীতেও যারা সংরক্ষিত নারী কাউন্সিল ছিলো তাদেরও দেখা পাওয়া যায়নি। তাই এবার নতুন মুখ হিসেবে পপি রাণী সরকারকেই চান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে শারমীন হাবিব বিন্নী বলেন, ‘আমি বিগত বছরগুলোতে সাধারণ মানুষের প্রতি যেই দ্বায়িত্ব আমার ছিলো, তা অক্ষরে অক্ষরে পালন করেছি। তাই আমার বিশ্বাস যাই হোক না কেন, এবারো আমি জয়ী হবো’।
পপি রাণী সরকার বলেন, আমি লক্ষ্য করেছি যে স্থানীয় মানুষের প্রতি আমার উপর অনেক আস্থা। আমি চেষ্টা করবো এই নির্বাচনে জয়ী হয়ে, সেই আস্থার প্রতিদান দিতে। দেখা যাক সামনে কি হয়। তবে আমি আশাবাদী যে, ভালো কিছুই হবে।


