Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জে জয়িতা সম্মাননা পেলেন ৫ নারী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ০৫:৪৪ পিএম

নারায়ণগঞ্জে জয়িতা সম্মাননা পেলেন ৫ নারী

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখা নারীদের জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে

Swapno

 

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখা নারীদের জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে জয়িতাদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামীম বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামিজা ইয়াসমিন। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম রোকেয়া পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেবউননেছা ও ডা. শাহনেওয়াজ চৌধুরী।

 

আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এবং অতিথিবৃন্দ জেলা পর্যায়ের ৫ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করেন। জেলা পর্যায়ে ৫টি ক্যাটাগরীতে নির্বাচিত জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ইসমাত জাহান, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জাকিয়া সুলতানা, সফল জননী নারী লতুফা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেন যে নারী চম্পা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী সনু রানী দাসকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন