নাসিক ১১নং ওয়ার্ড কাউন্সিলর পদে ঝন্টু’র মনোনয়ন সংগ্রহ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ০৭:৪৪ পিএম
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১১নং ওয়ার্ডের চারচার বারের নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর জমসের আলী ঝন্টু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল বেলা বারটার দিকে জেলা নির্বাচন অফিস থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহকারি রিটারিং কর্মকর্তা মোসা. মাহাফুজা আক্তারের সহযোগী মো. আব্দুল মোতালেব এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এসময় প্রতিক্রিয়া ব্যক্ত করে জমসের আলী ঝন্টু বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আমি সকলের দোয়া ও সমর্থন নিয়ে আবার কাউন্সিলর পদে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমি সকলের কাছে দোয়া প্রার্থী। আমি মৃত্যুর আগ পর্যন্ত এই ওয়ার্ডের মানুষের পাশে থেকে সেবা করতে চাই। একটি আধুনিক ও ডিজিটাল মডেল ওয়ার্ড নির্মাণে আগামী এই নির্বাচনে সকলের ভোট কামনা করছি। আল্লাহ চাইলে বিজয়ী হয়ে নাগরিক সকল সুযোগ-সুবিদা নিশ্চিত করবো ইনশাল্লাহ। ঝন্টু আরো বলেন, আলহামদুলিল্লাহ একটি রোল মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবো এলাকাবাসীকে। আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে তাদের পাশে থাকা। ওয়ার্ডের বিভিন্ন সমাজ উন্নয়ন জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। আপনাদের সবার ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, লেখাপড়া ও খেলাধুলার মান আরো সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের। ভয়াবহ মহামারী করোনায় ছিলেন সাধারণ মানুষের পাশে। করোনার এই মহা দুর্যোগেও তিনি শুরু থেকে তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে গেছেন। চারচার বারের সফল এই কাউন্সিলর নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।
তারা আরো বলেন, সকলের বিপদে আপদে এগিয়ে আসেন ঝন্টু। করোনা মহামারীতে তিনি আমাদের সাহায্য সহযোগিতা করেছেন। করোনার মহামারীর সময়ে তিনি রাত-দিন সাধারণ মানুষের পাশে ছিলেন এবং খোজঁ খবর নিয়েছেন। আমরা চাই ঝন্টু নিবার্চন করুক আমাদের পাশে থাকুক। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে আমরা ঝন্টু ভাইকেই দেখতে চাই।


