Logo
Logo
×

নগর জুড়ে

১৪নং ওয়ার্ডে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সফিউদ্দিন প্রধান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ০৫:২৬ পিএম

১৪নং ওয়ার্ডে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সফিউদ্দিন প্রধান

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ করেন ১৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী মো. সফিউদ্দিন প্রধান।

Swapno

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ করেন ১৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী মো. সফিউদ্দিন প্রধান। গতকাল শনিবার বিকেলে জেলা নির্বাচন অফিসের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মো. সফিউদ্দিন প্রধান।

 

এ সময় কাউন্সিলর সফিউদ্দিন প্রধান বলেন, আমি যে নেতৃবৃন্দের রাজনৈতি করি ও ওসমান পরিবারের রাজনৈতি করি,তাদের দোয়া ও অনুমতির অপেক্ষায় ছিলাম। আমি তাদের দোয়াও পেয়েছি অনুমতিও পেয়েছি, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা ও বলেছে তুমি মনোনয়নপত্র সংগ্রহ করো, তাই আমি আজ মনোনয়নপত্র কিনেছি।

 

আমার সাথে আছে অত্র এলাকার ময় মুরব্বী, মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, বীরমুক্তিযুদ্ধা সহ সকলেই আমাকে সমর্থন দিয়েছে এবং তাদের সকলকে নিয়ে আজ মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছি। আমি বিগত ২বার এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম, ১২ বছর জনগনের সেবা করেছি, তাছাড়া এবার করোনার সময় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমারা জনগনকে সাহায্য ও সহযোগীতা করেছি। আমি আশা করি আগামী ১৬ জানুয়ারী নির্বাচনে জনগন আমাকে বিপুল ভোটে বিজয় করবে।

 

এসময় উপস্থিত ছিলেন, বাইতুল মাহফুজ জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী সালাউদ্দিন, বীরমুক্তিযুদ্ধা বিশ্বনাথ বাবু,মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিদুৎ কুমার সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার দাস,বাংলাদেশ হোসিয়ারী সমিতির এসোসিয়েশন এর পরিচালক নাসির শেখ, মনির হোসেন, আবুল বাশার বাসেদ, বিপ্লব শেখ, হিরু শেখ, হাজী নুর হোসেন, এড.বিউটি, বিভিন্ন মসজিদের ইমাম সহ অত্র এলাকার নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন