চাষাঢ়ায় চাঁজাবাজ চক্রের দুই সদস্য গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ০৫:৪৪ পিএম
শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কের মোড় থেকে দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো, মো. ফজলু শেষ (৪৮) ও মো. হারুন মিয়া (৪৬)।
র্যাব-১১’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার একেএম মনিরুল আলম জানান, চাষাঢ়া বঙ্গবন্ধু মোড় এলাকায়টেম্পু, সিএনজি এবং লেগুনাসহ বিভিন্ন ধরণের গাড়ী চালকদের কাছ থেকে চাঁদাবাজির সময় চাঁদাবাজির টাকা সহ হাতেনাতে গ্রেফতার করে।
তিনি জানান, চাষাঢ়া বঙ্গবন্ধু মোড়ের দক্ষিণ পাশের্^ পঞ্চবটি যাওয়ার রাস্তার সম্মুখে প্রিমিয়াম ব্যাংকের সামনে দীর্ঘদিন যাবৎ টেম্পু, সিএনজি এবং লেগুনাসহ বিভিন্ন ধরনের গাড়ী চালকদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা গ্রহণ ও গ্রহণের চেষ্টাসহ ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে দুষ্কৃতিকারী উক্ত চাঁদাবাজরা বলপূর্বক দৈনিক প্রতি গাড়ী হতে ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সদর মডেল থানায় একটিনিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


