Logo
Logo
×

নগর জুড়ে

তাদের দিকে আলাদা নজর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ০৬:২০ পিএম

তাদের দিকে আলাদা নজর
Swapno

# ষড়যন্ত্র হচ্ছে, জনগণ পাশে আছে : আফসানা আফরোজ বিভা
# নেতিবাচক কিছুতে ছিলামনা, তাই আশাবাদী : অসিত বরণ
# কোন ভাই না কি ইভিএম ঘুরিয়ে দিবে এমন অপপ্রচার চালায় : রুহুল আমিন
# চোখ রাঙানি, ভয়-ভীতি দেখাচ্ছে : কবির হোসেন
# থানা আওয়ামী লীগের সভাপতি ডেকে নিয়ে উল্টা পালটা বলে: ওমর ফারুক


কাজের সুবাদে গত ৫ বছরে সিটি করপোরেশনের উন্নয়নের মেয়র আইভীর পাশে থেকে নিজেদের অবস্থানও সুরক্ষিত করেছেন এমন বেশ কয়েকজন কাউন্সিলর এবারও হট হেভারিট। তাদের কর্মদক্ষতার কারণে তারা নিজ এলাকায় ব্যাপক জনপ্রিয়। তাদের জনপ্রিয়তা  শুধু পোস্টার কিংবা ব্যানারে নয়, নিজ কর্মগুনেই মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছেন তারা। ধারণা করা হচ্ছে এসব কাউন্সিলর আবারো নিজের এলাকায় এবার একচ্ছত্রভাবে দৌর্দণ্ড্য প্রতাপের মাধ্যমে জয়ী হবেন। কাজপাগল মেয়র আইভীও  কাজের মানুষকেই তার উন্নয়নের প্রাধান্য দিয়েছেন। ফলে অনেকেই এসব কাউন্সিলরদের মেয়রের লোক হিসেবেও বিভক্তি ঘটনাতে চান। তবে কাজ এবং স্বচ্ছতার কারণেই তারা নিজেরা কাউন্সিলরদের মধ্যে সামনের কাতারে চলে এসেছেন।


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬, ১৭, ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ও প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক অন্যতম। তারা মানুষের কাছে যাচ্ছেন ব্যাপক সারাও পাচ্ছেন।


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬, ১৭, ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আফসানা আফরোজ বিভা। তিনি সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১। একজন নারী করোনার মধ্যেও ভয়-ভীতি উপেক্ষা করে কীভাবে যুদ্ধ করেছেন সেটি প্রত্যক্ষ করেছেন পুরো দেশবাসী। অনেকেই তাকে মেয়রের লোক হিসেবে অভিহিত করেন। কিন্তু প্যানেল মেয়র বিভা কাজের কারণেই এতো গুরুত্বপূর্ণ কাউন্সিলর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। নির্বাচন উপলক্ষে নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে কাউন্সিলর আফসানা আফরোজ বিভা যুগের চিন্তাকে বলেন,  ‘কী পরিমান কাজ করেছি তা আমার এলাকার মানুষ খুব ভালো করেই জানে। আমি  আমার উপর দায়িত্ব ঠিকভাবে পালন করতে পেরেছি বলে বিশ্বাস করি। করোনার মধ্যে নিজের ও নিজের পরিবারের দিকে না তাকিয়ে মানুষের কল্যাণে দিনরাত ছুটে বেরিয়েছি। মানুষ এবার নির্বাচনের আগেই যে পরিমাণ সারা দিচ্ছে তা ভাষায় প্রকাশ করা যাবেনা। মানুষের এতো ভালোবাসা নিশ্চয়ই আমার কাজের কারণে। আমি সবসময় আমার তিনটি ওয়ার্ডের মানুষের পাশেই ছিলাম। তাদের সুবিধা-অসুবিধা আমি জানি। আমাকেও তারা নিরাশ করবেনা এটা আমি বিশ্বাস করি। কিন্তু ষড়যন্ত্র করছে একটি কুচক্রী মহল। তারা নানা অপপ্রচার করছে, নানা ফন্দি-ফিকির আটছে। আমি সেসবকে আমলে নেইনা। এলাকার মানুষ আমার সাথেই আছে।’


কাউন্সিলর বিভার মতোই আত্মবিশ্বাসী ১৫নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস। তিনি যুগের চিন্তাকে বলেন,  ‘আমি সবসময়ই আমাদের ওয়ার্ডের লোকজনের সাথে কাজের মাধ্যমে যুক্ত ছিলাম। প্রচারণা শুরু করার আগেই মানুষ দরদ নিয়ে এগিয়ে আসছে। আমি দশবছর এই ওয়ার্ডের মানুষের খেদমতে ছিলাম, আমার বিরুদ্ধে কখনো দুর্নীতি কিংবা নেতিবাচক কোন বিষয়ে অভিযোগ উত্থাপন হয়নি। আমি সবসময়ই চেষ্টা করেছি মানুষের পাশে থেকে মানুষের সমস্যা সমাধানের জন্য। আমার অফিস হচ্ছে জনগণের প্রতিষ্ঠান। আমি সার্বক্ষণিকভাবে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছি।’  


গত দুইবারের তুলনায় এবার ৮নং ওয়ার্ডে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। তিনি বলেন, ‘এবার অনেক সাড়া পাচ্ছি। আর হবেই বা না কেন? আমি মানুষের জন্য কাজ করেছি। মানুষ সবকিছু এখন বোঝে, তাই এতো সাড়া দিচ্ছে। এখন মানুষ নিজেরটা নিজেই যাঁচাই-বাঁছাই করতে পারে। আগের চাইতে মানুষ এখন অনেক সচেতন। আমার ওয়ার্ডে সমস্যাটি হলো এখন প্রতিপক্ষ প্রচার করছে,  কোন ভাই না কি ইভিএম ঘুরিয়ে দিবে। এধরণের অপপ্রচারই এখন মূল সমস্যা। জয়ের ব্যাপারে আমি খুবই আশাবাদী।’


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ১৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কবির হোসেন যুগের চিন্তাকে বলেন, ‘ব্যাপক সাড়া পাচ্ছি মানুষের। মানুষ গত ১৩ বছরে যা পায়নি আমার গত ৫ বছরের সময়ে সেটি পেয়েছে বলে জানাচ্ছে। কোন ধরণের হুমকি ধমকি পাচ্ছিনা মেয়রের লোক হিসেবে। শহীদনগর এলাকায় প্রার্থীর লোকজন চোখ রাঙানি, ভয়-ভীতি দেখাচ্ছে। আমি কাউন্সিলর হিসেবে ৪০-৪৫ কোটি টাকার কাজ করেছি। মানুষ অবশ্যই আমাকে মূল্যায়ন করবে।’


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ফারুক বলেন,  ‘প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ মুখ খুলছেনা, আমার সাথে যেই লোকটিই কথা বলেন তাকেই থানা আওয়ামী লীগের সভাপতি ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে উল্টা পালটা বলে। মানুষ বলছে ১৬ জানুয়ারি প্রমাণ করে দিবে। তারা উঠান বৈঠকে সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূল করবে বলছে অথচ সেখানেই সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকব্যবসায়ী এমন চিহ্নিত ব্যক্তিরা উপস্থিত থাকছে। সুশিক্ষিত দাবি করা কাউন্সিলর প্রার্থী কী করে জনতার কাউন্সিলর লিখে প্রচারণা চালায় মানুষ এই প্রশ্ন করছে। তারা প্রচার করছে তারা শামীম ওসমানের গ্রীন সিগন্যাল নিয়ে এসেছে, নির্বাচনে যেভাবেই হোক এই ওয়ার্ড তারা নিয়ে নিবে। তারা বলছে, শামীম ওসমান তাদের নামিয়েছে। কিন্তু আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।  ’


রাজনৈতিক বোদ্ধা বলছেন, নাসিকের ২৭টি ওয়ার্ডের মধ্যে কয়েকজন কাউন্সিলর আছেন কাজ করে মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়েছেন। তেমন কোন বিতর্কেও তাদের জড়াতে কখনো দেখা যায়নি। কিন্তু খ্যাতিরও বিড়ম্বনা রয়েছে। জনপ্রিয় কাউন্সিলরদের নিয়ে নানা কূটকৌশল হওয়াটাও স্বাভাবিক। তবে জনসমর্থনের জোরে সহজেই তারা সকল বাধা উতরে যেতে পারবেন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন