Logo
Logo
×

নগর জুড়ে

চাষাঢ়ায় পুলিশ ফাঁড়ি ও ডাকবাংলো সরানোর দাবি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ০২:১৮ পিএম

চাষাঢ়ায় পুলিশ ফাঁড়ি ও ডাকবাংলো সরানোর দাবি

চাষাঢ়ায় পুলিশ ফাঁড়ি ও জেলা পরিষদের ডাক বাংলো সরিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরতান সড়ক প্রশস্ত করার দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই সংগঠনের নারায়ণগঞ্জ জেলার নেতারা।

Swapno

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় পুলিশ ফাঁড়ি ও জেলা পরিষদের ডাক বাংলো সরিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরতান সড়ক প্রশস্ত করার দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই সংগঠনের নারায়ণগঞ্জ জেলার নেতারা। রোববার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে চাষাঢ়া পুলিশ ফাঁড়ির পাশে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা।

 

সংগঠনের জেলা শাখার সভাপতি ডা. আল ওয়াজেদুর রহমানের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নিরাপদ সড়ক চাই সংগঠনের জেলা সাধারণ সম্পাদক জামান মিয়া, কার্যকরী সদস্য এ আর জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

বক্তারা বলেন, চাষাঢ়ায় পুলিশ ফাঁড়ি ও জেলা পরিষদের ডাকবাংলোর কারণে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কটির প্রশস্ততা কম। পাশেই তোলারাম কলেজ। সাধারণ পথচারীদের পাশাপাশি প্রতিদিন হাজারো শিক্ষার্থী চলাচল করে এই সড়কে। রাস্তা সরু হওয়ার কারণে প্রায় সময় এই সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটে।

 

গত শুক্রবার ডাকবাংলোর সামনে মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক কিশোরী ও তার পিতা। পূর্বেও ডাকবাংলো ও ফাঁড়ি সরিয়ে রাস্তা প্রশস্ত করার দাবিতে আন্দোলন হয়েছে। তবে তা বাস্তবায়ন হয়নি। এই বিষয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান সংগঠনের নেতারা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন