Logo
Logo
×

নগর জুড়ে

মনোনয়নপত্র জমা দিলেন ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী খসরু

Icon

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ০২:৫৬ পিএম

মনোনয়নপত্র জমা দিলেন ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী খসরু

গতকাল আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বঙ্গবন্ধু ফেলোশিপ প্রাপ্ত গবেষক এ আর ফররুখ আহমাদ (খসরু) মনোনয়নপত্র জমা দিয়েছেন ।

Swapno

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বঙ্গবন্ধু ফেলোশিপ প্রাপ্ত গবেষক এ আর ফররুখ আহমাদ (খসরু) মনোনয়নপত্র জমা দিয়েছেন । গতকাল বিকেলে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সহকারি রিটানিং অফিসার আফরোজা খাতুনের নিকট তিনি তার মনোনয়নপত্র জমা দেন।  

 

মনোনয়নপত্র জমা দিয়ে নাসিক ৩ নং ওয়ার্ডের সকলের দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশা করে খসরু স্থানীয় বিরোধ নিষ্পত্তি কাউন্সিল গঠন, পঞ্চায়েত ব্যবস্থার আলোকে মসজিদ কমিটিগুলোর ক্ষমতায়ণ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুসারে তিন নম্বর ওয়ার্ডকে গড়ে তোলার প্রত্যয় ঘোষনা করেন।  উল্লেখ্য, বঙ্গবন্ধু ফেলোশিপ প্রাপ্ত গবেষক এ. আর ফররুখ আহমাদ (খসরু) ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার শিক্ষা বিষয়ে পিএইচডি অধ্যয়ণরত।

 

এক্স-নটরডেমিয়ান খসরু ইংরেজি সাহিত্যে অনার্স-মাস্টার্স সহ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে জাপানিজ স্টাডিজ বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।  বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) হতে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে তিনি ২০১৮ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি), মিরপুর ক্যান্টনমেন্ট হতে শিক্ষা ও স্থানীয় সরকার বিষয়ে এমফিল ডিগ্রি অর্জন করেন।

 

দেশে-বিদেশে বিভিন্ন জার্নাালে এ পর্যন্ত তাঁর ১২টি গবেষনা নিবন্ধসহ বিভিন্ন বাংলা ও ইংরেজি সংবাদপত্রে নানা প্রকাশনা ও লেখালেখি রয়েছে। তিনি এ্যামেনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সরকারি-বেসরকারি সংস্থা হতে মানবাধিকার ও শিক্ষাসহ বহুবিধ বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন