নাসিক ১৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিলেন বাবু
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ০৪:১৫ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে গতকাল মনোনয়নপত্র দাখিল করেন ১৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী আব্দুল করিম বাবু।
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিল করেন ১৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী আব্দুল করিম বাবু। গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিসের কার্যালয়ে সহকারী রির্টানিং অফিসার ইউসুফ-উর-রহমান এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন নাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু।
এ সময় আব্দুল করিম বাবু ওয়ার্ডবাসী উদ্দেশ্যে বলেন, আপনাদের উপর শাসন -শোষণ বা বিচারের নামে যে, প্রহসন, সে ভয় আপনাদের হৃদয়কে বিস্মিত করেছে তা দূর করে ন্যায় বিচার, আন্তরিকতা ও পরস্পরের মধ্যে সহমর্মিতা গড়ে তোলাই আমার মূল উদ্দেশ্য।
আগামী প্রজন্ম যেন সুস্থ্য স্বাভাবিক ভাবে জীবন-যাপন করতে পারে সে স্বপ্ন নিয়ে এলাকা থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, ইভটিজিং নির্মূল করতে পেরেছি। আমার কাজ শুধু চেষ্টা করা, সাফল্য ও সস্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিতের লক্ষ্যে আপনাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।


