নাসিক নির্বাচনে আওয়ামী লীগের মনিটরিং টিম
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ০৫:৩০ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর নির্বাচনী কর্মকান্ড সমন্বয় করতে টিম গঠন করেছে কেন্দ্র।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর নির্বাচনী কর্মকান্ড সমন্বয় করতে টিম গঠন করেছে কেন্দ্র। এই টিমের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
তাকে আহ্বায়ক করে সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে সদস্যসচিব করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) দুপরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীর সভা শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
টিমের বাকি সদস্যরা হলেন প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। বাকিদের নাম প্রয়োজন অনুযায়ী সময়মতো অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।


