১১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে রিয়েলের মনোনয়নপত্র জমা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ০৯:১০ পিএম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনে অংশ নিতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুডি কমান্ডার এড. নূরুল হুদা’র নেতৃত্বে ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ১১নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র ফরম জমা দিয়েছেন এ.বি.এম সাইফুল হাসান রিয়েল। গতকাল বেলা বারোটার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহকারী রিটারিং কর্মকর্তা মোসাঃ মাহাফুজা আক্তারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে এ.বি.এম সাইফুল হাসান রিয়েল বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আমি সকলের দোয়া ও সমর্থন নিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি সকলের কাছে দোয়া প্রার্থী। অবহেলিত ১১নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড পরিনত করার জন্য নতুন চিন্তায়, নতুন চেতনায় পরিবর্তনের অঙ্গিকার নিয়ে আসুন বদলে যাই, বদলে দেই। আমার এই স্বর্প্ন যাত্রায় আপনাদের সকলের সমর্থন ও দোয়া কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন শহর যুবলীগের সংগ্রামী সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, ফতুল্লা থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খান, মহানগর যুবলীগের সহ-সভাপতি আমিনুর রহমান শাহিন, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. আসলাম, মহানগর শ্রমীকলীগের সভাপতি আলমগীর কবির বকুল, মহানগর কৃষলীগের সাধারন সম্পাদক জিল্লুর রহমান লিটন, ১১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ওমর খৈয়ম চঞ্চল, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. ইসাক আলী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব তাওলাদ হোসেন, খানপুর ব্রাঞ্চরোড পঞ্চায়েত কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন, আশার আলো সংগঠনের সহ-সভাপতি ওসমান আলী বিপ্লব, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুল হক চুন্নু, ১১নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সভাপতি জাবেদ হোসেন, ১১নং শ্রমিক নেতা রাকিব সরদার, যুবলীগ নেতা আলউদ্দিন শেখ, মো. জালাল শেখ, যুবলীগ নেতা মো. ডিপটি,মো. আরমান, রাসেল, শিশির, আলী, ১১নং ওয়ার্ড জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, খানপুর ব্রঞ্চ রোড মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী হানিফ কবির বাবুল, পোলষ্টার ক্লাবের সাধারন সম্পাদক মো. আরিফুর রহমান, সহ-সভাপতি মো. শাহিন, এ.এম বাতেন, কামরুজ্জামান ও টিপু সুলতান।


