Logo
Logo
×

নগর জুড়ে

১৫ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী খোকনের মনোনয়নপত্র জমা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ০১:০১ এএম

১৫ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী খোকনের মনোনয়নপত্র জমা
Swapno

জনগণের সেবক হওয়ার প্রত্যয় ব্যাক্ত করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি খোকন সাহা।


মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর ২ টায় জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমানের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, লায়ন সুমন গোপ, নারায়ণগঞ্জ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সদস্য রাজীব, নিউজ প্রচ্যের ডান্ডি’র সম্পাদক সজল রায়, হিন্দু মহাজোটের সদস্য শাওন, সজীব, জয় প্রমুখ।

 

মনোনয়নপত্র দাখিল শেষে কাউন্সিলর প্রার্থী খোকন সাহা বলেন, ‘পরিবর্তূনের অঙ্গিকার নিয়ে জনগণের সেবক হওয়ার প্রত্যাশায় আমি নির্বাচনে অংশ নিয়েছি। আমি ১৫ নং ওয়ার্ডবাসীর দোয়া, আশীর্বাদ, ভালবাসা ও যে পরিমান সমর্থন পেয়েছি তাতে নির্বাচনে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। এই ওয়ার্ডকে ডিজিটাল ও আরও উন্নত করতে যা যা করনীয় তাই করবো। জনগণের স্বার্থে নিজেকে উৎস্বর্গ করে দেয়াই হলো আমার মূল লক্ষ্য।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন