নাসিক নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিলেন তানজীম কবির
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ০৯:৫২ এএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিশিষ্ট সমাজ সেবক তানজীম কবির সজিব (সজু)।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস কার্যালয়ে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুন, সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর-রহমান এর কাছ এ মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়নপত্র জমা দিয়ে কাউন্সিলর প্রার্থী সজিব বলেন, আমি সিটি কর্পোরেশন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর হয়ে মানুষের সেবা করতে ইচ্ছুক। উন্নয়নের মাধ্যমে সমাজটাকে পরিবর্তন করতে চাই। মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। যতদিন পারবো মানুষের সেবা করে যাবো আমার মাধ্যমে যেনো কারো ক্ষতি নাহয়, আমি সেই লক্ষ্যে কাজ করে যাবো। সুখে দুঃখে আমার এলাকার মানুষের থাকাটা আমার কর্তব্য। আমি আমার এলাকার সম্মানিত ভোটারদের কাছে দোয়া চাইছি যেনো আমি নির্বাচিত হয়ে সাধারণ মানুষের পাশে থাকতে পারি। জনগণের দাবিতে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। আমি মনে করে ৭ নং ওয়ার্ডবাসীর সুন্দর ভবিষ্যতের জন্য আমাকে নির্বাচিত করবেন। এসময় তিনি সকলের কাছে ভোট ও দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ১৬ জানুয়ারি।


