এক দফা দাবীতে গ্রাম পুলিশের প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ০৯:৫৪ এএম
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের পক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে জাতীয় বেতন স্কেলে জাতীয়করনের ১ দফা দাবীতে স্মারক লিপি প্রদান ।
গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর ) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ'র কাছে প্রধান মন্ত্রী বরাবরে জাতীয় বেতন স্কেলে জাতীয়করনের ১ দফা দাবীতে স্মারক লিপি প্রদান গ্রাম পুলিশ বাহিনী।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের চেয়ারম্যান কমান্ডার মোস্তফা কামাল , নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি- খাদিমুল ইসলাম , সাধারণ সম্পাদক- খোকন মিয়া , দপ্তর সম্পাদক- জামাল উদ্দিন , প্রচার সম্পাদক - সালাউদ্দিন , মহিলা সম্পাদিকা- খোরশেদা বেগম , সহ - সম্পাদিকা- সানজিদা , কেন্দ্রীয় নেত্রী- জোসনা বেগম , সদস্য- নজরুল ইসলাম , লিপি আক্তার , মমতাজ বেগম , অনামিকা , সপ্না , কেশব বাবু ( জেলা সিয়রন সহ - সভাপতি ) , আমানুল্লা , রাশেদুল ইসলাম , শিল্পী , মোসলেম , সিজান , শাহ আলম , ইউনুস , নিজাম উদ্দিন ( ফতুল্লাহ থানা সাধারণ সম্পাদক ) , মহিউদ্দিন , রাসেল ( জেলা সহ - সভাপতি ) মাহফুজা , হালিমা , হেনা , ময়না , সেলিনা , তানিয়া , সুফিয়াসহ জেলার সকল নেত্রীবৃন্দ ।


