১৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মাসুম আহমেদ খোকন সাহারএকক সমর্থিত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ০৫:১৬ পিএম
নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো.মাসুম আহমেদ গতকাল মনোনয়নপত্র দাখিলের সময় সর্মথণ করেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র জমা দেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মাসুম আহমেদ। গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সহকারী রির্টানিং অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সদস্য ও নাসিক ১৪নং ওয়ার্ডের জনগনের মনোনীত কাউন্সিলর প্রার্থী মো.মাসুম আহমেদ।
এসময় কাউন্সিলর প্রার্থী মো. মাসুম আহমেদ বলেন , আমি এই প্রথম নির্বাচন করছি। আমার নেতা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.খোকন সাহার নির্দেশে ও তার একক প্রাথী সর্মথন নিয়ে নির্বাচন করছি, আমার ওয়ার্ডের আওয়ামীগের সভাপতি ও আমার রাজনৈতিক গুরু এস.এম পারভেজ ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এড. হান্নান আহমেদ দুলাল তাদের সর্মথনে ও এলাকার ১৪নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নের জন্য এবং নেয় বিচার প্রতিষ্ঠা উদ্বার করা জন্য আমি এবার কাউন্সিলর পদপ্রার্থী হয়েছি।
তিনি আরও বলেন আমি নেয় বিচার করে টাকা খাব না, গরীবের হক ও সরকারী অনুদান সর্বস্ত ১৪নং ওয়ার্ডে আনুবতী সারে এলাকাবাসী মাঝে বিলিয়ে দিব। এলাকার পঞ্চায়েত, স্কুল কমিটি, মসজিদ কমিটি, মন্দির কমিটির সহ কোন কমিটির সভাপতিত্ব গ্রহন করব না। আমি এলাকার ময় মুরব্বীদের আদেশ উপদেশ মেনে এলাকার উন্নয়ন করব। প্রতিটি সাধারণ মানুষের ঘরে ঘরে আমি তাদের সেবা সহযোগীতা করব। আল্লাহর কসম করে বলছি আমি যদি নির্বাচিত হয় তাহলে গরীবের হক ও বিচার করে টাকা খাব না। আপনারা আগামী ১৬জানুয়ারী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করোন, আমি এই ওয়ার্ডকে আগামী ৫ বছরের মধ্যে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.খোকন সাহা, সহ-সভাপতি এড. হান্নান আহমেদ দুলাল, দপ্তর সম্পাদক এড. বিদুৎ কুমার সাহা, ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস. এম পারভেজ, মহানগর যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বশির আহমেদ, মহানগর যুবলীগ নেতা জোবায়ের শিশির, হিন্দু মহাজুটের সভাপতি রঞ্জিত কুমার সাহা, গোয়ালপাড়া পূজা কমিটির সভাপতি শিবু ঘোষ, সহ-সভাপতি কমল ঘোষ, হাজী ওমর আলী মিয়া, ইব্রাহীম আলী অত্র ১৪নং ওয়ার্ডের যুবক তরুন ও সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।


