Logo
Logo
×

নগর জুড়ে

১৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা পদন মাসুম আহমেদ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ০৫:২০ পিএম

১৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা পদন মাসুম আহমেদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে গতকাল মনোনয়নপত্র জমা দেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মাসুম আহমেদ।

Swapno

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র জমা দেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মাসুম আহমেদ। গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সহকারী রির্টানিং অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সদস্য ও নাসিক ১৪নং ওয়ার্ডের জনগনের মনোনীত কাউন্সিলর প্রার্থী মো.মাসুম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.খোকন সাহা, সহ-সভাপতি এড. হান্নান আহমেদ দুলাল, দপ্তর সম্পাদক এড. বিদুৎ কুমার সাহা, ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস. এম পারভেজ, মহানগর যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বশির আহমেদ, মহানগর যুবলীগ নেতা জোবায়ের শিশির, হিন্দু মহাজুটের সভাপতি রঞ্জিত কুমার সাহা, গোয়ালপাড়া পূজা কমিটির সভাপতি শিবু ঘোষ, সহ-সভাপতি কমল ঘোষ, হাজী ওমর আলী মিয়া, ইব্রাহীম আলী অত্র ১৪নং ওয়ার্ডের যুবক তরুন ও সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন