Logo
Logo
×

নগর জুড়ে

সন্তানদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে : জেলা প্রশাসক

Icon

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ০৬:০৭ পিএম

সন্তানদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে : জেলা প্রশাসক

গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

Swapno

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ প্রেসক্লাব আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ বলেছেন, সন্তানদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে। আর এ দায়িত্ব নিতে হবে অভিভাবকদের।

 

অনেক স্কুলের নবম-দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরাও নিজ স্কুলের ঐতিহ্য, নিজ এলাকার ঐতিহ্য ইতিহাস জানেনা, মুক্তিযুদ্ধের ইতিহাস জানেনা। ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারনা না থাকলে কোনো জাতি সঠিকভাবে এগুতে পারেনা। মঙ্গলবার দুপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ প্রেসক্লাব আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি রফিকুল ইসলাম জীবন, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, কোষাধ্যক্ষ আবু সাউদ মাসুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কার্য্যকরী সদস্য বিল্লাল হোসেন রবিন। ছয়টি বিভাগে দুইশত আটান্ন জন প্রতিযোগি এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার ছাড়াও অংশগ্রহনকারি সকলকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন