Logo
Logo
×

নগর জুড়ে

দেশে আপাতত বিদ্যুৎতের দাম বাড়ানোর কোন সম্ভাবনা নেই

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ০৬:১১ পিএম

দেশে আপাতত বিদ্যুৎতের দাম বাড়ানোর কোন সম্ভাবনা নেই
Swapno

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান বলেছেন, দেশে আপাতত বিদুৎতের দাম বাড়ানোর কোন সম্ভাবনা নেই। তিনি বলেন দেশে এখন দৈনিক ২৫০০ মেঘাওয়াট বিদুৎ উৎপাদন হচ্ছে। বর্তমানে উৎপাদিত বিদুৎতের মাধ্যমে দেশের বিদুৎতের চাহিদা পুরণ করা সম্ভব হচ্ছে। আগামীতে বিদুৎ চাহিদা পুরনের জন্য  আরো কিছু মেঘা প্রকল্প গ্রহন করা হয়েছে।

 

তিনি বলেন দেশে যে কোন সেক্টরে উৎপাদন বাড়াতে হলে বিদ্যুতের বিকল্প নেই। বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের সাথে পাল্লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড করেজে মুজিববর্ষ উপলক্ষে শিক্ষর্থীদের মধ্যে নবায়নযোগ্য ৫ কিলোওয়াট  সৌর বিদ্যুৎ ডিপিডিসির সৌজন্যে প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 

ডিপিডিসির পরিচালক প্রকৌশলী আবদুল্লাহ নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিপিডিসির পরিচালক(অর্থ) প্রকৌশলী গোলাম মোস্তফা, নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল ইসলাম। ডিপিডিসির সিএসআর প্রকল্পের আওতায় স্কুল শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ৫কিলোওয়ান ক্ষমতাসম্পন্ন সোলার প্লান্ট বিনা মুল্যে  প্রদান করা হয়।এসময় নারায়নগঞ্জ ডিপিডিসির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন