Logo
Logo
×

নগর জুড়ে

১৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিলেন সফিউদ্দিন প্রধান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ১১:১৪ এএম

১৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিলেন সফিউদ্দিন প্রধান
Swapno

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেন ১৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী মো.সফিউদ্দিন প্রধান।

গতকাল বুধবার (১৫ ডিসেম্বর ) সকাল ১০টায় জেলা নির্বাচন অফিসের কার্যালয়ে জেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মতিয়ুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মো. সফিউদ্দিন প্রধান। এ সময় কাউন্সিলর সফিউদ্দিন প্রধান বলেন, আমি আমার অত্র এলাকার সকল ময় মুরব্বী, মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, বীরমুক্তিযুদ্ধা সহ সকলের সমর্থনে আজ মনোনয়নপত্র জমা দিতে এসেছি। আমি বিগত ২বার ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম, ১২ বছর জনগনের সেবা করেছি, তাছাড়া এবার করোনার সময় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা জনগনকে সাহায্য ও সহযোগীতা করেছি। আমি আশা করি আগামী ১৬ জানুয়ারী নির্বাচনে জনগন আমাকে বিপুল ভোটে বিজয় করবে। এসময় উপস্থিত ছিলেন, ডি.এন.রোড বাইতুল মাহফুজ জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী সালাউদ্দিন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার দাস,পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা চন্দ্রন বাবু, বাংলাদেশ হোসিয়ারী সমিতির এসোসিয়েশন এর পরিচালক হাজী নাসির শেখ, হাজী মনির হোসেন, আবুল বাশার বাসেদ,বিশিষ্ট সমাজ সেবক ইব্রাহীম হোসেন তিলু,আবু তালেফ খান,জাহাঙ্গীর আলম, মো.জুয়েল, মুকুল,আব্দুল ছাত্তার, খাজা রহমান, ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দর্পন প্রধান, অর্পন প্রধান,মামুন প্রধান, মিলন, রফিক, সিরাজ,মীর মাসুম সহ অত্র এলাকার স্থানীয় গণ্যমাণ্য বৃক্তিবর্গ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন