Logo
Logo
×

নগর জুড়ে

নাসিক ১২নং ওয়ার্ডে শকু’র মনোয়নপত্র দাখিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ০৫:৪৬ পিএম

নাসিক ১২নং ওয়ার্ডে শকু’র  মনোয়নপত্র দাখিল

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোয়নপত্র দাখিল করেছেন শওকত হাসেম শকু।

Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোয়নপত্র দাখিল করেছেন শওকত হাসেম শকু। এ সময় তিনি ওয়ার্ডবাসীর দোয়া ও ভালোবাসা চান। মঙ্গলবার ১৪ ডিসেম্বর বেলা ১১টায় নারায়ণগঞ্জ নির্বাচন কার্যালয়ে সংশ্লিষ্ট ১২নং ওয়ার্ড সহকারী রির্টানিং অফিসারের নিকট মনোয়নপত্র জমা দেন শওকত হাসেম শকু।

 

দাখিলের সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমিশনার আজাহার হোসেন আজহার, বীর মুক্তিযোদ্ধা মহব্বত হোসেন, ইসমত হাসেম, এম এ জলিল, ফারুক আহম্মেদ রিপন, দোলন, নবী হোসেন ও শরিফ সুমন প্রমুখ।মনোয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শওকত হাসেম শকু বলেন, নাসিক ১২নং ওয়ার্ডটি ডিজিটাল ওয়ার্ড।

 

আধুনিক ওয়ার্ডের রূপ ধারণ করা হয়েছে, আগামী দিনের মডেল ওয়ার্ড। এই ওয়ার্ডে নারায়ণগঞ্জের ২ জন এমপি রয়েছেন। এমপি সেলিম ওসমান, এমপি শামীম ওসমান ও নাসিক মেয়র মহোদয় সহযোগিতায় ওয়ার্ডের বিভিণ্ন প্রকল্প বাস্তবায়ন করেছি। জনগণ যদি আমাকে মূল্যাবান ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আগামী দিনেও এমপি ও নবনির্বাচিত মেয়র-কে নিয়ে মডেল ওয়ার্ড গড়ে তুলব।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন