Logo
Logo
×

নগর জুড়ে

নেত্রীকে সম্মান, কবিরকে মালা পরিয়ে লিপুর প্রার্থীতা উৎস্বর্গ

Icon

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ০৬:২০ পিএম

নেত্রীকে সম্মান, কবিরকে মালা পরিয়ে লিপুর প্রার্থীতা উৎস্বর্গ

১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর কবির হোসাইন কবিরকে পুষ্পমাল্য পরিয়ে তার হাতে নিজের সংগ্রহকৃত মনোননয়নপত্র তুলে দিয়ে নিজের প্রার্থীতাকে উৎস্বর্গ করে দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিুনুল ইসলাম লিপু।

Swapno

আমিনুল ইসলাম লিপু। বয়সে তিনি একজন তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী। কিন্তু তার রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিলেন যেন বিজ্ঞদের চেয়েও প্রখড়। অতীতে যেকোন নির্বাচনেই কোন উপড় মহলের চাপে কিংবা আর্থিক সুবিধা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থীকে সমর্থন জানিয়ে আরেকজন প্রার্থীর সরে দাঁড়ানোর নজির থাকলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ১৮ নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে এক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন লিপু। মূলত, কারো চাপে কিংবা নির্দেশে নয় উপরন্তু প্রাণপ্রিয় নেত্রী ও অভিভাবকের ইচ্ছে পূরণে ওনার প্রতি সম্মান জানিয়ে নেত্রীর পছন্দের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মরহুম রফিক কমিশনারের ভাতিজা ও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাকের পার্টির সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান খোকনের পুত্র আমিনুল ইসলাম লিপু। মঙ্গলবার রাত ৮টায় নগরীর কাঁচারীগলিতে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শতশত ভোটারদের উপস্থিতিতে ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর কবির হোসাইন কবিরকে পুষ্পমাল্য পরিয়ে তার হাতে নিজের সংগ্রহকৃত মনোননয়নপত্র তুলে দিয়ে নিজের প্রার্থীতাকে উৎস্বর্গ করে দিয়েছেন প্রতিদ্বন্দী প্রার্থী আমিুনুল ইসলাম লিপু। একই সাথে তার পক্ষে থাকা সকল মুরুব্বী, ভোটার, শুভাকাঙ্খীদের কবির হোসেনের পক্ষে কাজ করার অনুরোধও জানান তিনি।


অনুষ্ঠানে উপস্থিত সুধীগণের উদ্দেশ্যে বক্তব্যকালে বার বার মুর্ছা যাওয়া কাউন্সিলর পদপ্রার্থী আমিনুল ইসলাম লিপু বলেন, “আমি জনগনের স্নেহ, ভালবাসা, দোয়া ও আশীর্বাদে নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলাম। কিন্তু কিছুদিন পূর্বে জানতে পারলাম যে, আমার নেত্রী ও অভিভাবক এবার নির্বাচনে আমাকে কবির কাকার পক্ষে কাজ করার প্রত্যাশা ব্যাক্ত করেছেন।


আর এই কথাটি জানতে পেরেই আমি আমার নেত্রীর ইচ্ছের প্রতি সম্মান জানিয়ে কবির কাকাকে সমর্থন জানানোর মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করি। কারন, যিনি আমার নেত্রী ও অভিভাবক, তিনি কবির কাকারও নেত্রী ও অভিভাবক। ” তিনি আরও বলেন, “আমি আপনাদের সুখে-দুখে সবসময় পাশে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকব। এবার আপনারা আমার প্রতি যে ভালাবাসা সম্মান দেখিয়েছে, আমি প্রত্যাশা করি আমার নেত্রী ও অভিভাবক আমার প্রতি যে আস্থা রেখেছেন, ওনার সেই আস্থার প্রতি সম্মান জানিয়ে কবির কাকাকে আপনারা ভোটের মাধ্যমে বিজয়ী করে তার মান রাখবেন।” লিপু বলেন, “আপনারা মনে রাখবেন, কবির কাকা মানেই আমি লিপু। উনাকে নির্বাচিত করলে উনার মাধ্যমে আমি আপনাদের দোড়গোড়ায় কাঙ্খিত সেবা পৌঁছে দিব।” এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী কবির হোসাইন কবির লিপুর সুরে বলেন, ‘সত্িযকার অর্থেই নগর মাতা আইভী য্নে লিপুর নেত্রী ও অভিভাবক, তেমনি তিন আমার মা, নেত্রী ও অভিভাবক। আজ আমাকে মালা পরিয়ে লিপু আপনাদের সামনে যেভাবে নিজের নেত্রীর ইচ্ছের প্রতি সম্মান জানিয়ে নিজের প্রাথীতা আমাকে উৎস্বর্গ করলো তা সত্িযই স্মরনীয় হয়ে থাকবে। আমি কথা দিচ্ছি, আপনারা আমার নেত্রী আইভী এবং আমাকে পুনরায় নির্বাচিত করলে আমি লিপুকে সাথে নিয়েই আপনাদের এলাকার সকল উন্নয়ণ কাজ করবো।” বক্তব্য পর্ব শেষে কাউন্সিলর প্রার্থী আমিনুল ইসলাম লিপু বর্তমান কাউন্সিলর কবির হোসাইন কবিরের গলায় পুষ্পমাল্য পরিয়ে ও হাতে মনোনয়নপত্র তুলে দিয়ে নিজের প্রার্থীতা উৎস্বর্গ করেন। সভাপতির বক্তব্যে প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের সভাপতি আলহাজ্ব সারোয়ার হোসেন স্বপন বলেন, “আজকে নিজের নেত্রীর প্রতি সম্মান জানিয়ে কবিরের প্রতি প্রার্থীতা উৎস্বর্গ করে লিপু এক মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই আমি কবিরকে অনুরোধ করবো, আগামী দিনে যেন কবির লিপুকে আরো ভাল কাজে সম্পৃক্ত করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগায়।” এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাকের পার্টি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎফর রহমান খোকন,তরুন মেলা সংগঠনের সভাপতি তৈহিদ হাসান পিয়াল, প্রত্যাশা সমাজ কল্যান সাধারন সম্পাদক সাইদুল হক রিপন, হাজী আনোয়ার হোসেন,হাজী সেলিম মিয়া, শহিদ নগর ১ নং গলি (মাতবর) মোতাহার হোসেন খাঁন, শহিদ নগর ২ নং গলি পঞ্চায়েতের সদস্য আমির হোসেন,দাস পাড়া পঞ্চায়েত সভাপতি সুশিল দাস, সাধারণ সম্পাদক রতন দাস, তরুন মেলা সংগঠনের সহ সভাপতি হাজী করিম হোসেন,মুসলিম নগর পঞ্চায়েতের সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ সানোয়ার, মোঃ হানিফ, পারভেজ, হাসিব, মিম, হাজী আনান, রাসেল, মনির হোসেন, হাফেজ শাকিল, উজ্জ্বল, আকাশ,  মেরাজ, মন্টি, শুখদেব, কালাম, বিশু, শ্যামল প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন