Logo
Logo
×

নগর জুড়ে

বিজয়দিবসে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয়পার্টির শ্রদ্ধা নিবেদন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ০৫:০১ পিএম

বিজয়দিবসে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয়পার্টির শ্রদ্ধা নিবেদন
Swapno

মহান বিজয় দিবস উপলক্ষে  চাষাঢ়া চত্বরে ১৯৭১ সালের বীর শহীদদের স্মরনে নির্মিত বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ।  

 

বৃহস্পতিবার ( ১৬ ডিসেম্বর ) সকাল দশটায় এই পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এসময়ে নারায়ণগঞ্জ- ৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমানের পক্ষেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দরা।

 

উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক গিয়াস উদ্দিন চৌধুরী, সদস্য সচিব কাউন্সিলর আফজাল হোসেন, জেলা যুব সংহতির আহবায়ক রিপন ভাওয়াল, জাতীয় পার্টি নেতা বীর মুক্তিযোদ্ধা আজহার কমিশনার, আলী হায়দার শামীম, আক্তার নুর, মতিউর রহমান মুক্তি, জাফর আহমেদ, হাজী রোমান, সাইফুল ইসলাম রোমান, মোজাম্মেল হোসেন লিটন, দিপক সাহা, নুর ইসলাম, জাহাঙ্গীর আলম পাপ্পুসহ জেলা ও মহানগর জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন