Logo
Logo
×

নগর জুড়ে

নাসিক ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাসুম আহমেদ’র বিশাল মিছিল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ০৮:২০ পিএম

নাসিক ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাসুম আহমেদ’র বিশাল মিছিল
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বিশাল মিছিল করেন ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো.মাসুম আহমেদ।

 

গতকাল শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে নগরীর ১৪নং ওয়ার্ডের বিশাল মিছিল করেন জনগনের মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. মাসুম আহমেদ।

 

এ সময় মিছিলটি গোয়ালপাড়া এলাকা থেকে শুরু করে ১৪নং ওয়ার্ডে ডি.এন.রোড, নন্দীপাড়া, পালপাড়া, দেওভোগ আখড়া, পানি ট্যাংকী, দাতাসড়ক, বোয়ালি খাল, ভূইয়ার বাগ ঘুরে মিছিলটি আবার পূর্ণরায় গোয়ালপাড়া এলাকায় এসে শেষ হয়।

 

মিছিলটিতে অত্র ওয়ার্ডের ময়-মুরব্বী, নারী-পুরুষ ও এলাকার যুব সমাজ সহ সর্বস্তরের লোক যোগদান করেন। এসময় সবার মুখে একটাই শ্লোগান আগামী ১৬ তারিখে মাসুম আহমেদ কে বিপুল ভোটে বিজয় করব। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন