Logo
Logo
×

নগর জুড়ে

১৪নং ওয়ার্ডে বিশাল মিছিল করেন সফিউদ্দিন প্রধান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ০৮:২৪ পিএম

১৪নং ওয়ার্ডে বিশাল মিছিল করেন সফিউদ্দিন প্রধান
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বিশাল মিছিল ও গণসংযোগ করেন ১৪নং ওয়ার্ডের দু’বারের সাবেক কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী মো.সফিউদ্দিন প্রধান।

 

গতকাল শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে নগরীর ১৪নং ওয়ার্ডের বিশাল মিছিল করেন ১৪নং ওয়ার্ডের সফল কাউন্সিলর মো.সফিউদ্দিন প্রধান।

 

এ সময় মিছিলটি নন্দীপাড়া ডি.এন.রোড কাউন্সিলরের কার্যালয় থেকে শুরু করে ১৪নং ওয়ার্ডের পালপাড়া, দেওভোগ আখড়া, পানি ট্যাংকী, দাতাসড়ক, বোয়ালি খাল, ভূইয়ার বাগ, গোয়লপাড়া ঘুরে মিছিলটি আবার পূর্ণরায় নন্দীপাড়া এলাকায় এসে শেষ করে।

 

এসময় মিছিলটিতে অত্র ওয়ার্ডের ময়-মুরব্বী,মসজিদ কমিটি,বীর মুক্তিযোদ্ধা, পঞ্চায়েত কমিটি সহ এলাকার যুব সমাজ ও সর্বস্তরের লোক মিছিরটিতে যোগদান করেন।

 

এসময় অত্র ওয়ার্ডের দু’বারের কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী সফিউদ্দিন প্রধান গণসংযোগ কালে সকলের ভালবাসায় সিক্ত হন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন