বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ০৯:০৪ পিএম
মহান বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী ৫০বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ।
গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর ২নং রেল গেট এলাকাস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও নাসিক সাবেক মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী, সহ সভাপতি মিজানুর রহমান বাচ্চু, এড. আসাদুজ্জামান আসাদ, আরজু ভূইয়া, আদি নাথ বসু, আব্দুল কাদির , যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একে.এম আবু সুফিয়ান, সাবেক সংরক্ষিত আসনের সাংসদ এড.হোসনে আরা বাবলী, মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম কল্পনা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, সদস্য শহীদুল ইসলাম সহ প্রমূখ।


