Logo
Logo
×

নগর জুড়ে

১১নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী রিয়েল’র উঠান বৈঠক

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ০৫:১৩ পিএম

১১নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী রিয়েল’র উঠান বৈঠক

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এ. বি. এম. সাইফুল হাসান রিয়েল এর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এ. বি. এম. সাইফুল হাসান রিয়েল এর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই উঠান বৈঠকের আয়োজন করেন হাজীগঞ্জ বাজার এলাকাবাসী।

 

আলহাজ্ব আব্দুর রহমানের সভাপতিত্বে উঠান বৈঠকের প্রধান বক্তা হিসিবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল। এসময় হেলাল বলেন, এ. বি. এম. সাইফুল হাসান রিয়েল একজন সভ্রান্তশীল পরিবারের সন্তান।

 

শিক্ষিত মার্জিত ও একজন সমাজ সেবক। অবহেলিত এই ওয়ার্ডের জন্য রিয়েল এর বিকল্প নেই। স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে আপনারা এলাকার উন্নয়নে রিয়েলকে ভোট দিয়ে নির্বাচত করে সেবা করার সুজোগ করে দিবেন। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন।  

 

আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খান, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ ইসাক আলী, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. আসলাম, আওয়ামীলীগ নেতা মো. কামাল হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল হোসেন, মহিলা আওয়ামীলীগ নেত্রী নাসিমা মাহমুদ, বিশিষ্ট সমাজ সেবক ফজল করিম, আলহাজ্ব আব্দুল করিম, যুবলীগ নেতা রুবেল হোসেন, সোহেল ফকির, ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক মোবাশশির খালিফ দান, ছাত্রলীগ নেতা সাঈদ হাসান অপু, সেচ্ছাসেবকলীগ নেতা ইমরান, অপু, আনাজ, উল্লাস,সাগর, বিকাশসহ এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।

 

অনুষ্ঠান পরিচালনা করেন, ১১নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জাবেদ হোসেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন