কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামানকে ভোট দিয়ে জয়ী করার আহবান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ০৫:১৬ পিএম
ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৯নং ওয়ার্ডের ঠেলাগাড়ি মার্কা প্রতিকের মেম্বার প্রার্থী ইউসুব আলী গতকাল চাঁনমারি এলাকায় গণসংযোগ করেন।এসময় মেম্বার প্রার্থী ইউসুব আলী কে অত্র এলাকার সমাজসেবক নাসির উদ্দিন স্বাগত জানান।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে খেলাধুলার প্রতি যুব সমাজকে আগ্রহী করতে দুইদিন ব্যাপী ডে-নাইট ডিগবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে শহরের পশ্চিম দেওভোগ পানির ট্যাংকি স্কুল মাঠে এর আয়োজন করেন সামাজিক ও অরাজনৈতিক সংগঠন আলোর সন্ধান ডিএনবি ও ক্রীড়া সংগঠন বার্নাস বয়েজ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির বলেন, আপনারা এখান থেকে বাড়িতে গিয়ে বলবেন মনির আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বড় ভাই, আপনাদের ছোট ভাই, বন্ধু ও স্বজন। আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা দোয়া করবেন। ১৬ জানুয়ারি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের জন্য কাজ করতে চাই।
এসময় শাহ্ আব্দুল হালিম বলেন, আমি প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যেসকল শহীদ মুক্তিযোদ্ধার রক্তের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি, স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এ বিজয়ের মাসে আমরা অঙ্গিকারবদ্ধ হই, এই মহান বিজয় দিবস জাতির অহংকার। এ বিজয় সমুন্নত রাখবো। আরেকটি অঙ্গিকার করি আগামী ১৬ জানুয়ারি মনিরুজ্জামান মনির ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে জয়ের মালা পড়িয়ে এ মাঠে নিয়ে আসবো।
আলোর সন্ধান ডিএনবি’র সদস্য সচিব মো. সালাউদ্দিন পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ব্যবসায়ী ও সমাজসেবক মো. জানে আলম, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের পরিচালক সাঈদ আহমেদ স্বপন, ব্যবসায়ী মুস্তাক আহমেদ স্লোগান সামাজিক সংগঠনের সদস্য ব্যবসায়ী সফিকুল ইসলাম সবুজ, আলোর সন্ধানের সদস্য হাবিবুর রহমান ডলার, আব্দুর রাজ্জাক মিঠু, সেলিম রেজা, আনিসুর রহমান টিংকু, মেহরাজ অন্তর, হৃদয়, সুজন, অর্নব, ইশান রনি, আরফিন প্রমুখ।


