জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেছেন, আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা যে যেখানে থাকুন এ নির্বাচন অনেক কঠিন নির্বাচন হবে। আপনারা হাসিখেলায় এ নির্বাচনকে উড়িয়ে দেবেন না। আইবি আমাদের অস্তিত্ব আইভি আমাদের ঠিকানা। আজকে যদি আমাদের ঠিকানা হারিয়ে যায় তাহলে আমরা আর ঠিকানা খুঁজে পাবো না।
তাই আমার যুবক ভাইদের কাছে আকুল আবেদন মুরুব্বিদের কাছে আকুল আবেদন বৃহত্তর দেওভোগ বাসীর কাছে আকুল আবেদন যে আমাদের যদি কোন ভুল থাকে সে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের আইভীর নির্বাচন সরকার নৌকা দিয়েছেন। আমাদের জননেত্রী শেখ হাসিনা। আইভী আপনাদের সন্তান আইভী আপনাদের মেয়ে আইভী আপনাদের বোন। আইভী আপনাদের ভাতিজি আইভী আপনাদের ভাগিনি। সেই দৃষ্টিতে দেখে নৌকা আমাদের প্রতীক বঙ্গবন্ধু আমাদের প্রতীক।স্বাধীনতার প্রতীক মেহনতী মানুষের প্রতি এই বাংলাদেশের প্রতীক নৌকা।
আমরা যারা আওয়ামী লীগ করি আওয়ামী লীগের ভাইদের কাছে আকুল আবেদন করব নৌকা প্রতীকের জন্য জানো কাজ করেন। আর যারা দলমত নির্বিশেষে এখানে এসেছেন তারা আমাদের এই ঠিকানা কে ভুলবেন না। আইভী আমাদের ঠিকানা আইভী আপনাদের মেয়ে। গতকাল বিকেলে দেওভোগে নিজ বাসভবনের পাশে বৃহত্তর দেওভোগবাসীর সাথে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। আলী আহাম্মদ চুনকা ফাউন্ডেশন এই মতবিনিময় সভার একথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন, আলী আহমদ চুনকা ভাই আমার গুরু আপনারা অনেকেই জানেন এখানে যারা মুরব্বিরা আছেন এবং অনেক যুবক যারা জানেন আমরা যারা ছাত্র আন্দোলন ছাত্র রাজনীতি করি আলী আহমদ চুনকা ভাইয়ের সান্নিদ্যে থেকে আমি ছাত্র রাজনীতি করেছি এবং আলী আহমদ চুনকা ভাইয়ের সাথে আমাদের আনোয়ার ভাই জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তাদের হাত ধরে আমি রাজনীতিতে পদার্পণ করি।আলী আহমদ চুনকা ভাই আমাদের সব নির্দেশনা দিতেন আমার উপর কেউ রাজনীতি কইরেন না আজকে কিন্তু আমি আলী আহমদ চুনকা ভাইয়ের দ্বারা পরিচিত হয়েছি।
এই নারায়ণগঞ্জে আমাকে যে কম মানুষকে চেনে তার উপর শ্রদ্ধা রেখে আমি বলছি ডা সেলিনা হায়াৎ আইভী আপনার দেওভোগের সন্তান। সেই স্বার্থে সবাই আপনার একসঙ্গে কাজ করবেন। আমি আলী আহাম্মদ চুনকা ভাইয়ের সাথে ছিলাম সেই সান্নিধ্যে আজকে আমি আলী আহাম্মদ চুনকা ভাইয়ের পরিবারের সাথে আছি থাকবো মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর আগ পর্যন্ত হানি আইভীর সাথে আছে যে কোন বিপদ আসুক না কেন সে বিপদ মাথা পেতে নিব আমি আমার দেওভোগবাসীর জন্য। আইভী বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ।
১৬ ই জানুয়ারি সবাই নৌকা প্রতীকে ভোট দিয়ে আইভীকে ভোট দিয়ে মেয়র বানিয়ে পুনরায় নারায়ণগঞ্জ বাসি অসম্পূর্ণ যে কাজগুলো রয়েছে সেও অসম্পূর্ণ কাজ গুলো করার জন্য সুযোগ দিবেন।


