Logo
Logo
×

নগর জুড়ে

মায়ের জন্য কাঁদলেন আইভী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ০৬:২২ পিএম

মায়ের জন্য কাঁদলেন আইভী
Swapno

মাত্র কয়েক মাস পূর্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী হারিয়েছেন মা মমতাজ বেগমকে। সিটি নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত এক মতবিনিময় সভায় মাকে স্মরণ করে বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। বক্তব্যের এক পর্যায়ে অঝোরে কাঁদেন তিনি।

 

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় দেওভোগে ‘চুনকা কুটিরের’ পাশে এক আবেগঘন পরিবেশের তৈরি হয়। এই সময় সভায় উপস্থিত অন্যান্য নেতারাও সহমর্মী হয়ে চোখের জল ফেলেন। আইভী বলেন, ‘আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছেন ৪০ বছর পূর্বে। আব্বার ইচ্ছা ছিল আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করবো। তার ইচ্ছামতো আমি স্কলারশিপে সোভিয়েত ইউনিয়নে গিয়ে পড়াশোনা করেছি। ডাক্তার হয়ে কিছুদিন কাজও করেছি। আব্বা মারা যাওয়ার পর ভাই-বোনরা একসাথে মিলে থাকার চেষ্টা করেছি। আমার মাও চলে গেলেন ২৫ জুলাই।

 

’ তিনি আরও বলেন, ‘আমার বাবাও নাই, মাও নাই। আপনারাই আমার অভিভাবক। আমার মায়ের জন্য আমার ভীষণ খারাপ লাগে। কারণ মা আমার প্রতিটি নির্বাচনে আমার পাশে অত্যন্ত শক্তভাবে ছিলেন। আমার বাবাকেও তিনি অসম্ভব সহযোগিতা করেছেন। তিনি মানুষকে রান্না করে খাওয়াতে ভালোবাসতেন। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি আমার ভাই-বোনকে নিয়ে আছি।’ আইভী বলেন, ‘আপনারা আমার মুরুব্বি। ভুল-ত্রুটি তো মানুষের হতেই পারে।

 

কোনো কারণে, কোনো কথায় যদি কাউকে আঘাত করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি অত্যন্ত শক্ত মনের মানুষ। কিন্তু মায়ের কথা মনে পড়লে আমি অনেক আবেগাপ্লুত হয়ে যাই। কারণ সর্বক্ষণই মায়ের সাথে ছিলাম। মা না বলা পর্যন্ত কখনও এক পাও বাড়াই নাই। এইবার মাতো আমারে বললোও না নির্বাচন করতে। তারপরও আমার আব্বার কথা চিন্তা করে দলের কথা চিন্তা করে আমি আমার অবস্থান থেকে নির্বাচনে দাঁড়িয়েছি।

 

’ এই সময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, খবির উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, সাবেক প্যানেল মেয়র ওবায়দুল্লাহ, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, জেলা যুবলীগের সহসভাপতি আহাম্মদ আলী রেজা রিপন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, সহসভাপতি কামরুল হুদা বাবু প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন