ছয় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ০৬:৩৩ পিএম
“আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের উদ্যোগে ৬ শতাধিক অস্বচ্ছল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ হয়েছে। আজ রোববার (১৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা মিলনায়তন চত্বরে সকাল ১১ টায় কম্বল বিতরণের এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ নুর উদ্দিন আহমেদ। সংগঠনের যুগ্ম সম্পাদক মাহাম্মুদ হোসেনের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানটি পরিচালিত হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের ভূয়ষী প্রশংসা করে বলেন যে এই সংগঠন গ্যাসের দুষ্প্রাপ্যতা বিশুদ্ধ পানির দাবী, নারায়ণগঞ্জ রেল ষ্টেশনের উন্নয়ন, বাস ভাড়া কমানো, রাসেল পার্ক ও লেক দ্রুত নির্মান এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবী সহ নারায়ণগঞ্জের জনহিতকর কার্যক্রমের প্রশংসা করেন। তিনি এই সংগঠনটির গ্রহনযোগ্যতা সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন। ইতিমধ্যে এই সংগঠনটি তাদের বিভিন্ন কার্যক্রমের ফলে নারায়ণগঞ্জের গণ মানুষ তথা সুধী মহলে প্রশংসা কুড়িয়েছে। তিনি নারায়ণগঞ্জের সকল স্বচ্ছল ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি গরীব ও অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা সমাধান কল্পে “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ নুরউদ্দিন আহমেদ তার বক্তব্যে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে জেলা পরিষদ সহ সংগঠনের নেতাকর্মী যারা সাহায্য সহযোগিতা করেছেন, তাদের সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সকল ধন্যবাদ ঙ্গাপন করে শীতবস্ত্র বিতরন কর্মসূচি শুরু করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, আলহাজ¦ আহম্মদ আলী ব্যাপারী, আবদুল কুদ্দুস আজাদ, বীর মুক্তিযোদ্ধা মো. হোসেন জুলু, মো. আনোয়ার হোসেন দেওয়ান, আলহাজ¦ মো. আব্দুল সাত্তার ভুট্টু, কুতুব উদ্দীন আহম্মেদ, মো. শফিকুল ইসলাম খান, মোহাম্মদ হোসেন কাজল, মো. মোস্থফা কামাল, ওয়াহেদ সাদাত বাবু, হাজী আব্দুর রহমান লিটন, মো. জাহাঙ্গীর কবির পোকন, মাকিদ মোস্তাকিন শিপলু, মো. তোফাজ্জল হোসেন, ফটো সাংবাদিক মো. মোক্তার হোসেন, মো. নাজমুল হাসান নান্নু, মো. ইকবাল শেখ, মো. আল-আমিন, খম সুলতান, মো. দেলোয়ার হোসেন, উত্তম কুমার দাস পান্ডু, মো. আরাফাত, শহিদ্দুল ইসলাম ফয়সাল ও অন্যান্য নেতৃবৃন্দ।


