আইভীর পক্ষে যুবলীগ সেচ্ছাসেবকলীগের গণসংযোগ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ০৮:২৮ পিএম
আসন্ন নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে গণ সংযোগ করেন মহানগর আওয়ামী যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
রবিবার (১৯ডিসেম্বর) সকাল ১০টায় নাসিক ১৮নং ওয়ার্ডে বাপ্পী চত্তর, আল আমিন নগর ও সৈয়দপুর এলাকায় ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে গণ-সংযোগ করেন মহানগর ও নাসিক ১৮নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ, সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
এসময় তারা প্রতিটি এলাকার ঘুরে ঘুরে ডা.সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ভোট চান ও আগামী ১৬ তারিখে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, মহানগর যুবলীগ সাংগঠনিক সম্পাদক সেলিম আজহার, ১৮নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ সভাপতি আবুল আহসান সিকদার, মিন্টু, আজিম, মেজবাহ, কামাল প্রমূখ।


