Logo
Logo
×

নগর জুড়ে

‘আমি সন্ত্রাসী নই, সন্ত্রাসীদের জন্য সন্ত্রাসী’

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০৬:১৫ পিএম

‘আমি সন্ত্রাসী নই, সন্ত্রাসীদের  জন্য সন্ত্রাসী’
Swapno

বুধবার সন্ধ্যায় ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিল শফিউদ্দিন প্রধান দেওভোগ দিঘীরপারে শনিমন্দিরের সামনে তিন রাস্তার মোড় আটকে ১ ঘন্টা ব্যাপী একটি নির্বাচনী সমাবেশ করেছে।

 

এ সময় এখানে তিন দিকে যাওয়ার রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। এমনকি পথচারীদের হেঁটে চলাচল করতেও চরম ভোগান্তি পোহাতে হয়। সমাবেশে শফিউদ্দিন প্রধান বলেন, আপনারা ১ হাজার টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দিয়েন না। কারণ আপনাদের দুঃসময়ে আমিই পাশে ছিলাম।

 

করোনাকালে যখন মানুষ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, তখন আমি সরকারি সহযোগীতার পাশাপাশি আমার বন্ধবান্ধবদের কাছ থেকে টাকা ধার করে এনে আপনাদের ত্রাণের ব্যবস্থা করেছি। সেইসঙ্গে আমার স্ত্রীর গহনা বিক্রি করেও আপাদের আর্থিকভাবে সাহায্য করেছি। তখন কিন্তু কেউ টাকা দিতে আসেনি। তাই আমি আশাবাদী এবারের নির্বাচনে আপনারা টাকার কাছে বিক্রি হবেননা আমাকেই ভোট দিবেন। তিনি আরো বলেন, আমাকে প্রতিপক্ষরা সন্ত্রাসী বলে।

 

কিন্তু আমি কাদের জন্য সন্ত্রাস? সেটা  তো কেউ বলেনা। মূলত আমি মাদক ব্যবসায়ীসহ স্থানীয় যতো সন্ত্রাসী আছে, তাদের জন্য সন্ত্রাস। ভালো মানুষের সাথে আমার কোন দূরত্ব নেই। আমি তাদের আপনজন।

 

উল্লেখ্য, গত সপ্তাহে শফিউদ্দিন এলাকাবাসীর মধ্যে দু’শ কম্বল বিলি করেছেন। এছাড়া প্রতিদিনই নির্বাচনী কর্মী ও সহকর্মীদের মোরগ পোলাও দিয়ে আপ্যায়ন করছেন। এলাকার মুরুব্বিদের বক্তব্য শফিউদ্দিন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাস্তায় সমাবেশ এবং ভোটারদের দান খয়রাত ও আপ্যায়ন করছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন