সফিউদ্দিন প্রধানের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০৮:২৫ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো.সফিউদ্দিন প্রধানের মনোনয়নপত্রটি বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়।
গতকাল সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় জেলা নির্বাচন অফিসের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ে নাসিক ১৪নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী মো.সফিউদ্দিন প্রধান এর মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার।
এসময় সফিউদ্দিন প্রধান বলেন, আমি ১২বছর ধরে এই ১৪নং ওয়ার্ড বাসীকে সেবা দিয়ে যাচ্ছি, আমার ছোট ভাইও মরহুম মহিউদ্দিন প্রধান ও ২ বছর এই ওয়ার্ডবাসীকে সেবা করে গিয়েছেন।
আমরা সবচেয়ে বেশি সেবাটা করেছি করোনা কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে আমরা সারা দিয়ে ধর্ম বর্ন নিরবির্শেষে জনগনের পাশে এসে দাড়িয়েছি, তাদেরকে ঘরে ঘরে দুই তিন বার করে খাবার পৌছে দিয়েছি। সরকারী ভ্যাকসিন ও ভোটার কার্ড ওয়ার্ডবাসীর কাছে পৌছে দিয়েছি। আমাদের মহিউদ্দিন সৃতি সংসদের একটা ফান্ড আছে সেখান থেকে আমরা অনেকের বিয়ে সাদি, হিন্দু পরিবারের যারা সতকার করতে পারে না তাদের সতকারের ব্যবস্থা ও অসুস্থ ব্যক্তিসহ অনেককে আমরা অর্থ সাহায্য দিয়ে সহযোগিতা করে থাকি।
৫ আসনের এমপি সেলিম ওসমান, ৪ আসনের এমপি শামীম ওসমান ও খোকন সাহা সহ সবাই আমার জন্য দোয়া করেছেন ও আমাকে নির্বাচন করার অনুমতি দিয়েছেন। আমি কথা দিচ্ছি আগামীতে আমি যদি আবার নির্বাচিত হয়ে আসতে পারি তাহলে জন্ম নিবন্ধন সহ যত সুবিধা আছে তা বিনা খরচে আমার ওয়ার্ডে করব। আমি আশা করি জনগণ আমাকে আবারও বিপুল ভোটে বিজয় করবে ইনশাল্লাহ।


