Logo
Logo
×

নগর জুড়ে

১৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির এর মনোনয়ন পত্র

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০৮:২৭ পিএম

১৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির এর মনোনয়ন পত্র
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো.মনিরুজ্জামান মনির এর মনোনয়নপত্রটি বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়।

 

গতকাল সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় জেলা নির্বাচন অফিসের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ে নাসিক ১৪নং ওয়ার্ডের (সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র) কাউন্সিলর প্রার্থী মো.মনিরুজ্জামান মনির এর মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেন রিটার্নি অফিসার মাহফুজা আক্তার।  

 

এসময় মনিরুজ্জামান মনির বলেন, আমি আমার ১৪নং ওয়ার্ড বাসীর কাছে দোয়া চাই, আপনারা আমাকে দোয়া করবেন। আমি বিগত ৫ বছর আপনাদের সেবা করেছি, আগামী ১৬ জানুয়ারি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে  আবারও আপনাদের সেবক হতে চাই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন