Logo
Logo
×

নগর জুড়ে

নাসিক ১৮নং ওয়ার্ড এখন মাদকের মহাস্বগ-হান্নান মামুন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ০৯:৩৭ এএম

নাসিক ১৮নং ওয়ার্ড এখন মাদকের মহাস্বগ-হান্নান মামুন
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো.হান্নান মামুন এর মনোনয়নপত্রটি বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়।

গতকাল সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় জেলা নির্বাচন অফিসের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ে নাসিক ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো.হান্নান মামুন এর মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেন রিটার্নি অফিসার মাহফুজা আক্তার।  

এসময় কাউন্সিলর প্রার্থী হান্নান মামুন বলেন, ১৮নং ওয়ার্ডে কোন ধরনের উন্নয়ন হয় নাই, এত দিন যা হয়েছে কথা আর শুধু অভিনয়। সব চেয়ে বড় সমস্য পুরো শহরের ময়লা আর্বজনা আমাদের শহরে নিয়ে ফেলে। এই ময়লা বন্ধ করার কোন নেতিতৃ ছিল না। এই এলাকায় শহীদ নগর ও আর আমিন নগরে বসবাস করাটা এখন অযোগ্য। এছাড়াও আমাদের এই ১৮নং ওযার্ডে এখন মাদকের মহাস্বর্গ। যারা এই ওয়ার্ডে প্রার্থী হয়েছে তারা এই এলাকার মাদক ব্যবসায়ীদের তাদের দলে বিরানোর জন্য প্রতিযোগীতা শুরু করছেন।

 

মাদকের সাথে যারা জরিত তাদের আমি পূর্ণবাসনে জন্য সুযোগ চাই, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে বলতে চাই তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হউক যাতে তারা  ভাল হয়ে সাধারণ জীবনে ফিরে আসুক। সাধারণ জীবনে ফিরে আসার পরে তাদের  যা যা দরকার তা আমি করব। যারা মাদক সেবী তাদের আমি হাসপাতালে ভর্তি সুচিকিৎসা করে স্বাভাবিক জীবনে ফিরে আনতে চাই।  আমাদের এলাকায় একটি হাসপাতাল ও বৃদ্ধাশ্রম চাই।

 

আমি দিতে এসেছি নিতে আসি নাই , আমি আমাদের এলাকার উন্নয়ন চাই, আমি আমার এলাকায় ক্ষুধা মুক্ত ও দারিদ্র মুক্ত করতে চাই। তাই আগামী ১৬ জানুয়ারী আমাকে ভোট দিয়ে সেবা ও উন্নয়ন করার সুযোগ দিন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন