দুই অটোরিকশার সংঘর্ষে নারীসহ আহত ৭
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ০৮:০৮ পিএম
শহরের কালিরবাজার এলাকার লিন্ডা অক্সিজেন কারখানার সামনে ব্যাটারিচালিত ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় এক নারীসহ ৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সকাল ৮ টার সময় এই দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন : সায়মন (২৫), প্রভু সাহা (৩৩), হালিম মোল্লা (৩৭), আসলাম (৩৫), ইয়াদির (২৫), ইউনুস, কাদের (২৩) ও খালেদা বেগম (৩০)।
আহত প্রভু সাহা বলেন, সিদ্ধিরগঞ্জে চৌধুরী বাড়ি এলাকায় গার্মেন্টসে যাওয়ার জন্য শহরের বাস টার্মিনাল থেকে আটোরিকশায় উঠি। লিন্ডা অক্সিজেন কারখানার সামনে বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী অটোরিকশা বাসকে ওভারটেক করতে গেলে আমাদের অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। তিনি আরও বলেন, অটোরিকশায় থাকা সবাই মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা আমাদের হাসপাতালে নিয়ে আসেন।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক গোলাম মোস্তফা বলেন, ৭ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে হালিম মোল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, 'অন্যদের কারো হাত-পা ভেঙেছে। একজন মাথায় আঘাত পেয়েছেন। নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিচ্ছি।


