Logo
Logo
×

নগর জুড়ে

নাসিক নির্বাচনে ১৫নং ওয়ার্ডে রাসেল’র ব্যাপক গণসংযোগ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ১২:১৬ এএম

নাসিক নির্বাচনে ১৫নং ওয়ার্ডে রাসেল’র ব্যাপক গণসংযোগ
Swapno

নারয়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জেলা মুক্তিযোদ্ধ প্রজন্ম সংসদের সংগ্রামী সভাপতি এইচ. এম. রাসেল এর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এরপর তিনি পুরোদমে নেমে পড়েছেন নির্বাচনী প্রচার-প্রচারনা। প্রতিদিন তার ওয়ার্ডের পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ চালিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনায় ব্যাস্ত সময় পার করেছেন। যেখানেই যাচ্ছেন তার প্রচারনায় জনতার ঢল নামছে। এলাকার বিশিষ্ট মুরব্বী, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও যুবসমাজ সহ ওয়ার্ডের অসংখ্য কর্মী ও সমর্থকবৃন্দকে সাথে নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এই ওয়ার্ডে কাউন্সিলর প্রর্থীদের মধ্যে প্রচার-প্রচারনায় এগিয়ে রয়েছেন রাসেল। 

 

 ওয়ার্ডবাসীর মতে সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৫নং ওয়ার্ড তুলনামূলক ভাবে সবচেয়ে অবহেলিত উন্নয়ণ বিমুখ। তাই উন্নয়ণের সার্থে সৎ যোগ্য রাসেল ভাইকেই আমরা চাই। বিশেষকরে করোনাকালিন সময় রাসেল ভাই নিজ অর্থায়নে অসহায় সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী পৌচ্ছে দিয়েছেন। তাই আমরা পরির্বতন চাই।

 

 গণসংযোগের সময় ভোটারদের উদ্দেশ্যে কাউন্সিলর প্রার্থী রাসেল বলেন, স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে আপনারা এই ওয়ার্ডের উন্নয়নে নির্বাচত করে সেবা করার সুজোগ দিন। নেতা বা নেতৃত্ব দেয়ার লক্ষ্যে নয়, ১৫নং ওয়ার্ডের জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। অর্থ, আধিপত্য, পেশীশক্তি দিয়ে নয়, সততা ও ভালোবসা দিয়ে ওয়ার্ডবাসীর সেবা করতে চাই। বিগত দিনে আপনাদের  পাশে ছিলাম এবং ভবিষৎতেও থাকব। 

 

তিনি আরো বলেন, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন তা হলে আমি সর্ব প্রথম এই ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়ণসহ মাদক মুক্ত সমাজ গঠন করবো। অবহেলিত ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে আমাকে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি এই ওয়ার্ডকে একটি ডিজিটাল ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন