আইভীর পক্ষে ১৬ নং ওয়ার্ডে যুবলীগের গণসংযোগ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ১১:৫৩ এএম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে গণ সংযোগ করেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জল।
গতকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল দশটায় নাসিক ১৬নং ওয়ার্ডের ২নং বাবুরাইল এলাকা থেকে শুরু করে পর ১নং বাবুরাইল, পশ্চিম পাড়া, পশ্চিম দেওভোগ, দেওভোগ আখড়া সহ বিভিন্ন গলিতে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে গণ-সংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল নাসিক ১৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ যুবলীগের নেতৃবৃন্দ।


