Logo
Logo
×

নগর জুড়ে

আমরা সমাজের পরিবর্তন চাই- কাউন্সিলর প্রার্থী মাসুম

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ১১:৫৯ এএম

আমরা সমাজের পরিবর্তন চাই- কাউন্সিলর প্রার্থী মাসুম
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে  ১৪নং ওয়ার্ডে গণসংযোগ করেন কাউন্সিলর প্রার্থী মো. মাসুম আহমেদ। গতকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে  নাসিক ১৪নং ওয়ার্ডের নতুন পালপাড়া এলাকাসহ বিভিন্ন গলিতে ব্যাপক গণসংযোগ ও প্রচারনা করেন কাউন্সিলর প্রার্থী মো. মাসুম আহমেদ।

 

এসময় নতুন পালপাড়া এলাকায় ভোটারদের উদ্দেশ্যে কাউন্সিলর প্রার্থী মাসুম আহমেদ বলেন, আমরা সমাজের পরিবর্তন চাই, এ পরিবর্তন আমাদের সকলের মিলে করতে হবে। আপনাদের কাছে আমি ভোট চাইতে আসিনাই, শুধু বলতে এসেছি যারা বিচারের নামে টাকা খায়, যারা সন্ত্রাসীদের লালন পালন করে তাদেরকে ভোট দিবেন না।

 

যে ব্যক্তি সমাজের জন্য ভালো করতে পারবে, যে প্রকৃত অর্থে ভালো মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আপনাদের দৃষ্টিতে সেই ভালো মানুষটি যদি আমিও না হই, তাহলে আমাকেও আপনারা ভোট দিয়েন না, এক্ষেত্রে আমার কোন আপত্তি নাই। তবে কোন খারাপ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবেন না।

 

কেননা, আপনাদের একটি ভুল সিদ্ধান্তের কারণে পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হবে। তাই এ সমাজটাকে বাঁচাতে আমি আপনাদের সহযোগীতা চাই। তিনি  আরও বলেন, আমাকে মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. খোকন সাহা সমর্থন দিয়েছেন।

 

আমি যদি নির্বাচিত হই, আমি কথা দিচ্ছি পুরো ১৪নং ওয়ার্ডকে সিটি ক্যামেরার আওতায় আনবো।  ওয়ার্ডবাসীকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করবো। এ ওয়ার্ডকে একটি সুন্দর ও আধুনিক ওয়ার্ডে পরিনত করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন।

 

গণসংযোগে উপস্থিত ছিলেন, গোয়ালপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি কমল ঘোষ, মো. বাবুল, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সাধারন সম্পাদক সুজন আইচ, যুবলীগ নেতা মো: হারুন অর রশীদ, মো. সাগর, গোয়ালপাড়া সমাজ কল্যান সংগঠনের সভাপতি মো. ইসমাইল হোসেন নয়ন, সহ সভাপতি মৃদুল আহমেদ সহ প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন